Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ শহরে বৃষ্টির সম্ভাবনা, জানুন কখন

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। একই অবস্থা রাজ্যের একাধিক জেলায়। এই পরিস্থিতিতে সামান্য হলেও স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর।

আজ শহরে বৃষ্টির সম্ভাবনা, জানুন কখন
  • ৯ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

কলকাতা: সকাল থেকে চড়া রোদ। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। একই অবস্থা রাজ্যের একাধিক জেলায়। এই পরিস্থিতিতে সামান্য হলেও স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর। আজ, সোমবার দুপুর অথবা সন্ধ্যা নাগাদ শহরের কিছু এলাকায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

Advertisement

গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এদিকে, চলতি সপ্তাহের শেষদিকে, ১৪-১৫ জুন নাগাদ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত-নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটি দক্ষিণবঙ্গসহ পূর্ব ভারতের অন্য এলাকায় বর্ষার প্রবেশে সহায়ক হবে। আশা করছেন আবহাওয়াবিদরা। তার আগে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে বুধবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি তারপর কিছুটা শক্তি বৃদ্ধি করবে। কিন্তু এর প্রভাবে দক্ষিণ ও পশ্চিম ভারতের যেসব এলাকায় ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে সেখানে বৃষ্টি বেশি হবে। এই পূর্বভাস একটি বেসরকারি সংস্থার। 
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও ১০-১৪ জুন সময়কালে উপকূলবর্তী অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্ব ভারতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দেয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১১-১২ জুন ও বিহার-ঝাড়খণ্ডে ১১-১৪ জুন সময়ে হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বাড়বে। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ