Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককে তলব পুলেশের, আগামীকাল হাজিরার নোটিস বাড়িতে

গতকাল অভিষেক। আজ সকালে ডেরেক। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সামনে গন্ডগোলের ঘটনায় এবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তলব করল কলকাতা পুলিশ।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককে তলব পুলেশের, আগামীকাল হাজিরার নোটিস বাড়িতে
  • ৩০ আগস্ট, ২০২৬ ১০:১৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল অভিষেক। আজ সকালে ডেরেক। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সামনে গন্ডগোলের ঘটনায় এবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তলব করল কলকাতা পুলিশ। আগামীকাল অর্থাৎ সোমবার সপ্তাহের শুরুতেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল থানা। 

Advertisement

রবিবার সকালেই ডেরেক ও’ব্রায়েনের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকরা। কিন্তু তিনি বাড়িতে না থাকায় তাঁর এক নিরাপত্তাকর্মী বাইরে আসেন। তাঁর হাতেই সমনের নোটিস তুলে দেন পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে খবর, ক্যামাক স্ট্রিটে পুলিশ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণেই তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর ঘিরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। 

উল্লেখ্য, এই ঘটনায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে ক্যামাক স্ট্রিট থানার পুলিশ। তাঁকে আগামী ১সেপ্টম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে থানা। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড খোলাকে ঘিরে চরম তুলকালাম হয়। আর সেই ঘটনায় তিনিটি পৃথক এফআইআর দায়ের করেছিল পুলিশ। তিনিটি মামলাতেই অভিযুক্তদের তালিকাতেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তার সঙ্গে রয়েছেল ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীর সহ আরো কয়েকজন। তিনটি মামলাই দায়ের হয়েছে শেক্সপিয়র সরণি থানায়। অভিযোগ করেছেন কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানেজার সুদীপ কুমার বসু সহ পার্ক স্ট্রিট থানার সার্জেন্ট সুজিত কুমার মণ্ডল। সরকারি কাজে বাধা এবং পুলিশ ও পুরকর্মীদের উপর হামলার অভিযোগের পাশাপাশি মহিলা পুলিশকর্মীদের উপর হেনস্থা ও বলপ্রয়োগের অভিযোগ জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ