Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিজবে শহর, আর কিছুক্ষণেই বৃষ্টি আসছে কলকাতায়!

তীব্র গরমের হাত থেকে আপাতত মুক্তি। বৃহস্পতিবারে শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ রয়েছে মেঘুযুক্ত।

ভিজবে শহর, আর কিছুক্ষণেই বৃষ্টি আসছে কলকাতায়!
  • ২৯ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র গরমের হাত থেকে আপাতত মুক্তি। বৃহস্পতিবারে শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ রয়েছে মেঘুযুক্ত। বেলা বাড়লেও আংশিক ভাবে বিভিন্ন স্থান মেঘলা থাকার সম্ভাবনাই বেশি। কিছুক্ষণের মধ্যেই আসতে পারে বৃষ্টিও। 

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০০২.৫ মিমি।

তবে আজ সকালে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পূর্বালী ও উত্তরের বাতাসের দাপট যতটা থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল, বাস্তবে তার থেকেও অনেকটা বেশি থাকায় বৃষ্টির মেঘ বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশের আগেই দুর্বল হয়ে যাচ্ছে। তবে বৃষ্টি হবেই। ইতিমধ্যেই নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল ১০-১১টার মধ্যে ভিজতে শুরু করবে কলকাতাও।

Advertisement
সম্পর্কিত সংবাদ