নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্ষমতা কম হলেও নিজেদের অবস্থান বজায় রাখবেন। বিধানসভায় লড়ে যেতে হবে বিজেপির বিরুদ্ধেই। বৃহস্পতিবার বাংলার দুই কংগ্রেস বিধায়কের সঙ্গে দেখা করে এমনই বার্তা দিলেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার দু’টি আসন পেয়েছে দল। ফরাক্কা থেকে জিতেছেন মোহতাব শেখ। রানিনগর থেকে জুলফিকার আলি। এদিন রাহুলের সঙ্গে ১০ জনপথে তাঁদের সাক্ষাৎ করাতে নিয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাহুল বিধায়কদের বলেন, ‘বিধানসভায় কংগ্রেসের আদর্শ, অবস্থান বজায় রাখবেন। আপনাদের দেখেই রাজ্যে ফের কংগ্রেস কর্মী-সমর্থকরা ভরসা পাবে। ভবিষ্যতে দলকে পশ্চিমবঙ্গে ভালো ফল করতেই হবে।’



