বেনোজল ঢোকানোর বিপক্ষে: সুকান্ত
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল সদস্যরা এনসিপিআইয়ে যাবেন, নাকি অন্য কোথাও জানি না। তবে বিজেপিতে কোনো চোর-জোচ্চরকে ঢুকতে দেওয়া হবে না। জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার দিল্লিতে তিনি বলেছেন, দলের রাজ্য সভাপতি বলেই দিয়েছেন যে, বিজেপির জন্য দরজা বন্ধই থাকবে। তাছাড়া দলে কোনোরকম বেনোজল প্রবেশ করানোর পক্ষপাতী আমরা নই। অবশ্য একই সঙ্গে তিনি বলেছেন, বিজেপির সংবিধানেই আছে, কান্ট্রি ফার্স্ট। অনেক সময় বৃহত্তম স্বার্থে, দেশের স্বার্থে কিছু বিষয়ের সঙ্গে আপসও করতে হয়। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় মন্ত্রী কি তবে অন্য রাস্তাটিও খুলে রাখলেন? এদিকে, এই বিদ্রোহী এমপিদের স্পিকার যে সময়সীমা দিয়েছেন, তার মেয়াদ শেষ হচ্ছে আজ, মঙ্গলবার ২৪ নভেম্বরই। 

Advertisement