Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাদ দিয়ে চুঁইয়ে পড়ছে জল, নষ্ট হচ্ছে আলাপণী গ্ৰন্থাগারের ২৭ হাজার বই

ঝাড়গ্রাম শহরের জ্ঞান চর্চার পীঠস্থান আলাপনী মহকুমা গ্ৰন্থাগার। এই গ্রন্থাগারে ২৭ হাজার বই রয়েছে। এত বই থাকলেও গ্রন্থাগারের ভবনটি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে।

ছাদ দিয়ে চুঁইয়ে পড়ছে জল, নষ্ট হচ্ছে আলাপণী গ্ৰন্থাগারের ২৭ হাজার বই
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম শহরের জ্ঞান চর্চার পীঠস্থান আলাপনী মহকুমা গ্ৰন্থাগার। এই গ্রন্থাগারে ২৭ হাজার বই রয়েছে। এত বই থাকলেও গ্রন্থাগারের ভবনটি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। বর্ষায় ছাদের চাঙর ভেঙে পড়ছে। ছাদ থেকে চুয়ে পড়া জল বইয়ের আলমারিতে পড়ছে। ত্রিপল দিয়ে চলছে বই রক্ষার কাজ চলছে। তবে এখনও ভবনটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় জেলা গ্ৰন্থাগার দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 

Advertisement

ঝাড়গ্রাম জেলা গ্ৰন্থাগারের এক আধিকারিক বলেন, বিষয়টি নিয়ে আমরা জানি। ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। অরণ্য শহরের আলাপনী মহকুমা গ্ৰন্থাগারের নিজস্ব কোনো ভবন নেই। ভাড়া বাড়ির দোতলায় দুষ্প্রাপ্য বই, ম্যাগাজিন,গুরুত্বপূর্ণ নথি রাখা রয়েছে । ১৯৬৬ সালে গ্ৰন্থাগারটি স্থাপিত হয়েছিল। ভবনের দোতলার জানলা ভেঙে ঝুলছে। দরজার কাঠ দূর্বল হয়ে পড়েছে। বৃষ্টির জল চুঁইয়ে ছাদ থেকে চাঙর খসে পড়ছে। গ্ৰন্থাগারের মেঝেতে জল জমে রয়েছে।সিঁড়ির জায়গাতেও চাঙর খসে পড়ছে।গ্ৰন্থাগারিক ঝুঁকি নিয়ে গ্ৰন্থাগারের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন। মাথায় চাঙর পড়ার মুহূর্তে শেষ মুহূর্তে সরে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বেশ কয়েকজন পাঠক সিঁড়ির জমা জলে পা পিচ্ছিলে পড়ে যাওয়া যাওয়া থেকে রক্ষা পেয়েছেন। গ্ৰন্ত্রাগারের বেহাল দশায় পাঠকরা আসতে চাইছেন না। গ্ৰন্থাগারের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। গ্ৰন্ত্রাগার কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও জেলা গ্ৰন্থাগারে দপ্তরে বিষয়টি জানিয়েছে। জেলা প্রশাসনের কর্তারা গ্ৰন্থাগার পরিদর্শন করে গিয়েছেন। যদিও সংস্কারের কাজ শুরু হয়নি। পাঠকরা বিপুল পরিমাণ বই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করছেন। জেলার অধিকাংশ গ্ৰন্থাগারেই পর্যাপ্ত কর্মী নেই। দুই থেকে তিনটি গ্ৰন্থাগার পরিচালনার দায়িত্বে একজন রয়েছেন। কর্মীরা নিয়মিত আসেননা। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে সরকারি গ্ৰামীন লাইব্রেরির নতুন ভবন নির্মাণ করা শুরু হয়। ঝাড়গ্রাম জেলা শহর হওয়ার পর আধুনিক মানের গ্ৰন্থাগার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তরুণ প্রজন্মকে আরও বেশি করে বইমুখী করতে আধুনিক মানের পরিষেবার পরিকল্পনা নেওয়া হয়। স্কুল ও কলেজগুলির সঙ্গে জেলা গ্ৰন্থাগারগুলির   সংযুক্তিকরণের পরিকল্পনাও রয়েছে। আলাপনী  মহকুমা গ্ৰন্থারের সঙ্গে জেলার সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পঠনপাঠন পরিষেবা আদানপ্রদানের সংযুক্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সায়েন্সের পড়ুয়ারা গ্ৰন্থাগারে এসে বই,পুরনো ম্যাগাজি না নিতে পারেন তার উদ্যোগও শুরু হয়েছিল । জেলা গ্ৰন্থাগারের যাবতীয় উদ্যোগ নিয়ে অবশ্য পাঠকরা প্রশ্ন তুলছেন। আলাপনী মহকুমা গ্ৰন্থাগারের এক কর্মী এদিন বলেন,ভবনের ছাদ থেকে চাঙর খসে পড়ছে। ছাদ থেকে বৃষ্টির জল চুয়ে পড়ায় বই ও গুরুত্বপূর্ণ নথি পত্র ভিজে নষ্ট হয়েছে।ত্রিপল দিয়ে বই কোনরকমে রক্ষা করা হচ্ছিল। দ্রুত ব্যবস্থা না নিলে বিপুল পরিমাণ ব ই নষ্ট হয়ে যাবে।  সংরক্ষণ করা না হলে ঝাড়গ্রাম সংক্রান্ত বহু ইতিহাস চিরকালের জন্য হয়ে যাওয়ার আশঙ্কা করছি। গ্ৰন্থাগারের এক পাঠক বলেন,গ্ৰন্ত্রাগার দপ্তর  নানা পদক্ষেপ নেওয়ার কথা বলছে। হবাস্তবে পদক্ষেপের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছিনা। গ্ৰন্থাগারের বইগুলো চোখের সামনে নষ্ট হতে দেখে খারাপ লাগছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ