Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন ইটিন্ডা বাজারে

বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন হলো সীমান্তবর্তী এলাকায় ইটিন্ডা পানিতর পঞ্চায়েতে।

বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন ইটিন্ডা বাজারে
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন হলো সীমান্তবর্তী এলাকায় ইটিন্ডা পানিতর পঞ্চায়েতে। ফিতে কেটে এর উদ্বোধন করলেন বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, সভাধিপতি নারায়ণ গোস্বামী, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ সারিফুল ইসলাম মণ্ডল, ইটিন্ডা পানিতর পঞ্চায়েতের প্রধান মেহেরুন্নেসা বিবি, পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার প্রমুখ। শনিবার সকাল ১১টা নাগাদ ইটিন্ডা বাজারে ইছামতী নদীর ধারে এই বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন হয়। পাশাপাশি বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে প্রশাসনের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজনও করা হয় ইটিন্ডা বাজারে। এদিন প্রায় ৪০০ জন রক্তদান করেন।

Advertisement

বসিরহাটের মহাকুমা শাসক আশিস কুমার জানান, গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতি বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে এনে মেশিনের সাহায্য সেগুলি প্রক্রিয়াকরণ করা হবে এবং তা বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। আমরা বসিরহাট ১ ব্লকের দুটি পঞ্চায়েতে এই প্রকল্পের উদ্বোধন করেছি। প্রথমটি শিবহাটি গ্রাম পঞ্চায়েতে। এরপর ইটিন্ডা গ্রাম পঞ্চায়েতে এই কাজ শুরু হল। এরপরে আরও ৫টি পঞ্চায়েতে এই প্রকল্প চালু হবে।
সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, পরিবেশ রক্ষার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকার করবে, এমন ভাবলে চলবে না। বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ