২ নভেম্বর, হোবার্ট: সূর্যকুমারের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কামব্যাক ভারতের। প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে দাপট রেখেই ম্যাচ পকেটে পুরল টিম ইন্ডিয়া। সৌজন্যে ওয়াশিংটন ও অর্শদীপ। ব্যাট হাতে একটুর জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন ওয়াশিংটন।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে জোড়া অর্ধ-শতরান করেন টিম ডেভিড ও স্টয়নিস। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ক্যাঙারু বাহিনী। ৩ উইকেট নেন অর্শদীপ, ২ উইকেট সংগ্রহ করেন বরুণও।
১৮৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও জু়টি গড়তে ব্যর্থ অভিষেক ও গিল। মেন ইন ব্লু'র হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ওয়াশিংটন সুন্দর। ৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ফলে টি-টোয়েন্টি সিরিজে ১-১ অবস্থায় সমতায় ফিরল সূর্যকুমারের দল। পরবর্তী ম্যাচেই হবে সিরিজ নির্ধারণ।