Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ওয়ার্ড জলমগ্ন হলে কাউন্সিলাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি

এবার ওয়ার্ড জলমগ্ন হলে বাড়ি ঘেরাও করা হবে কাউন্সিলারদের। এছাড়া, নোংরা পানীয় জল খাওয়ানো হবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে।

ওয়ার্ড জলমগ্ন হলে কাউন্সিলাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: এবার ওয়ার্ড জলমগ্ন হলে বাড়ি ঘেরাও করা হবে কাউন্সিলারদের। এছাড়া, নোংরা পানীয় জল খাওয়ানো হবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী। বেহাল জল নিকাশি, পানীয় জলের সমস্যা নিয়ে মঙ্গলবার বারুইপুর পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখালেন বারুইপুর পশ্চিমের বিজেপির নেতৃত্ব। এতে বিজেপির প্রচুর মহিলাকর্মী হাজির ছিলেন।

Advertisement

ফি বছর ভারী বৃষ্টি হলেই বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডে জমা জলের সমস্যায় ভুগতে হয় নাগরিকদের। একই সঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যাও। এদিন ঘেরাও কর্মসূচিতে অংশ নেন বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর সহ অন্যরা। বিজেপির বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তী বোতলে নোংরা জল দেখিয়ে বলেন, নাগরিকদের নোংরা জল খাওয়াচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। কাজ না করতে পারলে চেয়ার ছেড়ে দিন। উত্তম কর বলেন, নর্দমা নিয়মিত পরিষ্কার হয় না। জমা জলে নাজেহাল মানুষ। দ্রুত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের কাছে আমরা অভিযোগ জানাব।

Advertisement
সম্পর্কিত সংবাদ