Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভোট শুরু পাক অধিকৃত কাশ্মীরে

ভোট শুরু পাক অধিকৃত কাশ্মীরে
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পাকিস্তানের দমন পীড়নের মধ্যেই অধিকৃত কাশ্মীরের বিধানসভার জন্য ভোটগ্রহণ পর্ব শুরু। সোমবার পাক অধিকৃত কাশ্মীরের ৫৩টি আসনের মধ্যে ৪৫টি আসনে সরাসরি ভোট নেওয়া হয়। বাকি আটটি আসন মহিলা, প্রযুক্তিবিদ এবং ধর্মীয় নেতাদের জন্য সংরক্ষিত। পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচন কমিশনার মুস্তাফা মুঘল বলেন, সোমবার মীরপুর ডিভিশনের ১৩টি আসনে ভোটগ্রহণ করা হয়। মুজফফরপুর ডিভিশনের ৯টি এবং রিফিউজি কলোনির ১২টি আসনে ২ আগস্ট ভোট। পুঞ্চ ডিভিশনের ১১টি আসনের ভোটগ্রহণ ১০ আগস্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ