Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর সদরে ভোটার কমেছে ৬০ হাজার! বিপুল হিন্দু নাম বাদ, চিন্তায় বিজেপি

এসআইআরের কোপে খড়্গপুর সদরে একধাক্কায় প্রায় ৬০হাজার ভোটার কমল। এরমধ্যে মৃত ও স্থানান্তরিত ভোটার প্রায় ৪৪হাজার। শুনানি ও বিচারকদের বিচারে বাকি ১৬হাজারের নাম বাদ গিয়েছে।

খড়্গপুর সদরে ভোটার কমেছে ৬০ হাজার! বিপুল হিন্দু নাম বাদ, চিন্তায় বিজেপি
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

মণিরাজ ঘোষ, খড়্গপুর: এসআইআরের কোপে খড়্গপুর সদরে একধাক্কায় প্রায় ৬০হাজার ভোটার কমল। এরমধ্যে মৃত ও স্থানান্তরিত ভোটার প্রায় ৪৪হাজার। শুনানি ও বিচারকদের বিচারে বাকি ১৬হাজারের নাম বাদ গিয়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে বিপুল সংখ্যক হিন্দু ভোটার রয়েছেন বলে জানা গিয়েছে। আরও তাৎপর্যপূর্ণ যে, বাদ পড়া এই হিন্দু ভোটাররা মূলত রেল এলাকার বাসিন্দা। সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও নাম বাদ দেওয়ায় তাঁরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এদিকে, রেল এলাকার এই বিপুল সংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ যাওয়ায় বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

Advertisement

গত লোকসভা নির্বাচনেও খড়্গপুর সদরে ভোটার ছিল প্রায় দু’লক্ষ ৪১ হাজার। এখন তা কমে হয়েছে ১ লক্ষ ৮০হাজার ৫৩০জন। খড়্গপুর শহরের রেল এলাকা হিসেবে পরিচিত ২১নম্বর ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ৬৪৫০জন। এসআইআরের পর এখন ভোটার ৩৬৭৫জন। এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ডি বাসন্তী বলেন, প্রায় তিন হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। মৃত ও স্থানান্তরিত ভোটারদের বাদ দিলেও প্রায় হাজার দেড়েক প্রকৃত ভোটারের নাম বাদ দিয়েছে। এরমধ্যে তেলেগু, ওড়িয়া, বাঙালি মিলে হিন্দু ভোটার প্রায় ১২৫০জন। মুসলিম ভোটার খুব বেশি হলে ২৫০ জন। 
ডি শঙ্কর রাও বলেন, আমার এবং স্ত্রী, দু’জনের নামই বাদ দেওয়া হয়েছে। অথচ আমরা আজন্ম এখানকার বাসিন্দা। ডিলিটেড ভোটার আকাশ মুখি বলেন, আমাদের পরিবারের মোট ছ’জনের নাম বাদ দেওয়া হয়েছে। ১৮নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এ পূজা নাইডু বলেন, আমার ওয়ার্ডের ৫হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে বেশিরভাগই তেলগু বলে জানিয়েছেন পূজা। গত লোকসভা নির্বাচনে খড়্গপুর সদর থেকে প্রায় ২২হাজার লিড পেয়েছিলেন বিজেপির অগ্নিমিত্রা পল। ১১ হাজার হিন্দু ভোটারের নাম বাদ যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে বিজেপি নেতৃত্ব। সেজন্যই গত ৩১মার্চ কলকাতায় সিইও দপ্তরে বিপুল পরিমাণ ফর্ম-সিক্স নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিজেপির বিএলএ শ্রী রাও। যদিও ধরা পড়ে যান তিনি। শ্রী রাও বলেন, খড়্গপুরের বহু জেনুইন ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। তাঁরা তেলেগু সহ বেশিরভাগই অবাঙালি ভোটার। ১৬নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার অভিষেক আগরওয়াল বলেন, তৃণমূলের চক্রান্তেই প্রকৃত ভোটারদের নাম তোলা যায়নি তালিকায়। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেন, বিজেপির চক্রান্ত এখানে বুমেরাং হয়ে গিয়েছে। ৪ মে বিজেপি সেটা টের পাবে।
 খড়গপুর শহরে প্রচারে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ