Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাবার পরিবর্তে শ্বশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড ও নথি, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

বাবার নামের জায়গায় শ্বশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড সহ অন্যান্য নথি তৈরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে।

বাবার পরিবর্তে শ্বশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড ও নথি, চাঞ্চল্য উলুবেড়িয়ায়
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাবার নামের জায়গায় শ্বশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড সহ অন্যান্য নথি তৈরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে। অভিযোগ, শ্রীরামপুর এলাকায় দুই ব্যক্তি বাবার নামের বদলে শ্বশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড সহ বিভিন্ন নথি বানিয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহম্মদ খলিল মোল্লা তাঁর শ্বশুর রুস্তমের নাম ব্যবহার করে ভোটার কার্ড সহ অন্যান্য নথি তৈরি করেছেন। তিনি বাংলাদেশ থেকে এখানে এসে এইসব নথি বানিয়েছিলেন। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই এ নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। তাঁদের দাবি, অবৈধভাবে কেউ ভারতে এসে বসবাস করলে সরকার তাঁদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এদিকে, এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন খলিল মোল্লা। তিনি বলেন, তাঁর আদি বাড়ি বাংলাদেশে। তবে ছোটবেলায় তাঁকে অপহরণ করে কেউ ভারতে নিয়ে এসেছিল। তখন থেকে তিনি এদেশেই রয়েছেন। তপসিয়া, হাওড়া, আমতার পর এখন উলুবেড়িয়ার শ্রীরামপুরে এসে বসবাস করছেন। 
তাঁর কথায়, বিয়ের পর শ্বশুরের নাম ব্যবহার করে আমি ভোটার কার্ড বানিয়েছি। এসআইআর ফর্ম পেয়েছি, সেটি ফিল-আপও করেছি। তবে ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। এখন কী হবে, তা নিয়ে তিনি যে চিন্তায় রয়েছেন, তা গোপন রাখেননি খলিল মোল্লা।
খলিল মোল্লা একা নন, শেখ রেজাউল মণ্ডল নামের এক ব্যক্তিও বাবার নামের জায়গায় শ্বশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড সহ অন্যান্য নথি বানিয়েছেন। এ বিষয়ে তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা বলেন, গ্রামবাসীরা আমাকে এই দু’জনের বিষয়ে অভিযোগ জানিয়েছেন। 
তবে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। এই বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ