Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মার্কশিট, সার্টিফিকেট মেলেনি, বিপাকে বৃত্তিমূলক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণরা

উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক শাখার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ১৬ মে। কিন্তু পরীক্ষার্থীরা এখনও মূল মার্কশিট হাতে পাননি।

মার্কশিট, সার্টিফিকেট মেলেনি, বিপাকে বৃত্তিমূলক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণরা
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক শাখার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ১৬ মে। কিন্তু পরীক্ষার্থীরা এখনও মূল মার্কশিট হাতে পাননি। এতে সমস্যায় পড়েছেন তাঁরা। ফল প্রকাশের দিন অনলাইনে মার্কশিটের (সফট) কপি দেওয়া হয়েছিল। কিন্তু মূল মার্কশিট ও সার্টিফিকেট (হার্ড কপি) এখনও বৃত্তিমূলক শিক্ষা কাউন্সিল থেকে স্কুলগুলিতে পাঠানো হয়নি। এতে সফল ছাত্রছাত্রীদের বিভিন্ন কোর্সে ভর্তি হতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেক ছাত্রছাত্রী ভিন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে  উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। অনলাইনে পাওয়া মার্কশিট দিয়ে ভর্তির তালিকায় নাম উঠেছে। কিন্তু ভর্তির সময় আসল মার্কশিট যাচাই করতে চায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি। সেটা করা যাচ্ছে না। জানা গিয়েছে, অনুরোধ করে কিছুটা সময় মিলেছে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলে ভর্তি সংক্রান্ত জটিলতা সৃষ্টির আশঙ্কায় ছাত্রছাত্রীরা। 

Advertisement

এই ব্যাপারে যোগাযোগ করা হলে বৃত্তিমূলক শিক্ষা কাউন্সিলের এক আধিকারিক জানান, একটা সমস্যা হয়েছিল। তা কাটিয়ে চলতি সপ্তাহের মধ্যে অথবা আগামী সপ্তাহের শুরুতে পরীক্ষার্থীরা মার্কশিট-সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। এবছর প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক শাখায় 
পাশ করার পব কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা স্তরের পড়াশোনা করেন শিক্ষার্থীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ