Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ফিডের অস্থায়ী প্রেসিডেন্ট ভিশি

বিশ্বনাথন আনন্দের মুকুটে নতুন পালক। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিডে) অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন তিনি।

ফিডের অস্থায়ী প্রেসিডেন্ট ভিশি
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বনাথন আনন্দের মুকুটে নতুন পালক। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিডে) অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন তিনি। ২০২২ সাল থেকে সংস্থার ভাইস-প্রেসিডেন্ট পদে আছেন ভিশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করেছে ফিডে’র প্রেসিডেন্ট আর্কাডি ডোভরকোভিচের উপর। বাধ্য হয়েই পদত্যাগ করেছেন তিনি। অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে এখন কাজ চালাচ্ছেন আনন্দ। ডোভরকোভিচ অবশ্য ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে অন্যায্য হিসেবে চিহ্নিত করেছেন। এদিকে, ফিডে’র দায়িত্বে আনন্দ আসায় খুশি সর্বভারতীয় দাবা ফেডারেশনের প্রধান নীতিন নারাং। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ভিশি স্যার বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছেন। আমি আত্মবিশ্বাসী যে, তিনি সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ