স্যাফ ফাইনালে বিষ্ণু-সুহেলরা
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভারত- ২            :             ভুটান-১
(বিষ্ণু, চিঙ্গেলসানা)          (তানজিং)

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্যাফ কাপ জয় থেকে আর এক কদম দূরে ভারত। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ২-১ গোলে হারাল নৌশাদ মুসা ব্রিগেড। সেই সঙ্গে এই আসরে ১৪ বার শিরোপা নির্ণায়ক ম্যাচে খেলার টিকিট নিশ্চিত করল ব্লু টাইগার্স। জয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন পিভি বিষ্ণু ও চিঙ্গেলসানা। চলতি আসরে প্রথমবার ব্যবহার করা হল ‘ভিএআর’ প্রযুক্তি। দু’বার তার সুফল পেয়েছে ভুটান।
স্যাফ কাপে ভারতীয় দলের সাফল্য ঈর্ষণীয়। ১৩টি ফাইনাল খেলে ৯ বার চ্যাম্পিয়ন তারা। এবার একই সময়ে নিউজিল্যান্ড সফর থাকার কারণে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ফেডারেশন। তবে তাতে ধারাবাহিকতার কোন অভাব ঘটেনি। এদিন ৯ মিনিটে বিষ্ণুর গোলে লিড নিয়ে ভারত। এরপর ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চিঙ্গেলসানা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ ভুটানের হয়ে ব্যবধান কমান কানজিং তাশি। তবে এরপর রক্ষণ অটুট রেখে জয় নিশ্চিত করে নৌশাদ মুসার ছেলেরা। উল্লেখ্য, ২০২৩ সালে শেষবার কুয়েতকে টাই-ব্রেকারে হারিয়ে এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। অপর‌ সেমি-ফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। মঙ্গলবার খেতাবি যুদ্ধে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।