Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অনীতের বিপরীতে বিশাল

অনীত পাড্ডার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা বিশাল জেঠওয়া। ম্যাডক ফিল্মসের হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির ছবি ‘শক্তি শালিনী’। সেখানেই অনীতের বিপরীতে দেখা যাবে বিশালকে।

অনীতের বিপরীতে বিশাল
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অনীত পাড্ডার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা বিশাল জেঠওয়া। ম্যাডক ফিল্মসের হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির ছবি ‘শক্তি শালিনী’। সেখানেই অনীতের বিপরীতে দেখা যাবে বিশালকে। আগামী মার্চ থেকে ছবির শ্যুটিং শুরু হবে। গত বছর ‘সাইয়ারাঁ’ ছবিতে তাক লাগিয়েছিলেন অনীত। তারপরই ঘোষণা হয়েছিল তাঁর পরের কাজ ‘শক্তি শালিনী’র। যদিও তখন মুখ্য অভিনেতার নাম সামনে আসেনি। জানা গিয়েছিল, মুখ্য চরিত্রের খোঁজ চলছে। অবশেষে বিশালকে কাস্ট করলেন নির্মাতারা। ‘হোমবাউন্ড’ ছবিতে বিশালের অভিনয় প্রশংসিত বিভিন্ন মহলে। এই ছবিটি এ বছর অস্কারের জন্য পাঠানো হয়েছিল ভারতের তরফে। প্রথম ১৫ তালিকায় নাম থাকলেও পরে দৌড় থেকে ছিটকে যায় সিনেমাটি। তবে বিশালের কাজ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তারই সুফল পেলেন অভিনেতা। অনীতের সঙ্গে তাঁর রসায়ন দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
সম্পর্কিত সংবাদ