Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রান তাড়া করতে নেমে পরপর দুই ম্যাচে হার! ধোনিকে খোঁচা সেহবাগের

রান তাড়া করতে নেমে পরপর দুই ম্যাচে হার! ধোনিকে খোঁচা সেহবাগের
  • ৩১ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২৫ সালের আইপিএল-এর শুরুটা চেন্নাইয়ের জন্য মোটেই সুবিধাজনক হল না। পরপর দুটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে কোণঠাসা হয়ে পড়েছে হলুদ জার্সিরা। বিশেষ করে এবছর ফিকে লেগেছে মহেন্দ্র সিং ধোনিকেও! যদিও ছক্কা হাঁকিয়ে দর্শকদের মনোরঞ্জন দিতে তাঁর জুড়ি মেলা আজও ভার। কিন্তু ম্যাচ জেতাতে পারছেন না নম্বর ৭

Advertisement

এমতাবস্থায় চেন্নাই সুপার কিংসের পাশাপাশি সমালোচনার শিকার খোদ ধোনিও। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র সেহবাগও ক্যাপ্টেন কুলকে ছেড়ে কথা বলেননি। গতকাল, শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের জেতার জন্য প্রয়োজন ছিল ২০ রান। ক্রিজে ছিলেন জাদেজা ও ধোনি। কিন্তু এই জুটি ব্যর্থ হয়। তারপরই সেহবাগ সিএসকে-র সমালোচনা করে বলেন, গত ৫ বছরে সিএসকে ১৮০ রানের বেশি তাড়া করে জিতেছে, এমনটা খুব বেশি হয়নি। দু-একটি ম্যাচই হয়তো এমন হতে পারে। কিন্তু সাম্প্রতিক কোনও ম্যাচে এমন হয়েছে বলে আমার মনে পড়ছে না।

ধোনি প্রসঙ্গে তাঁর বক্তব্য, দুই ওভারে ৪০ রান করা যথেষ্ট কঠিন কাজ। একজন যত বড়ই খেলোয়াড় হোক না কেন, এটা খুবই কঠিন। আপনি মাঝে মাঝে জিততে পারেন, কিন্তু সবসময় নয়। আমার মনে আছে ধোনি একবার অক্ষর প্যাটেলের ওভারে ২৪-২৫ রান করেছিলেন এবং একবার ধর্মশালায় ইরফান পাঠানের বলে ১৯-২০ রান করেছিলেন। কিন্তু সেটা প্রতি ম্যাচে সম্ভব নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ