Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটের চোট গুরুতর নয়

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন বিরাট কোহলি। সাই সুদর্শনের শটে বাউন্ডারি বাঁচাতে গিয়ে তাঁর আঙুলে আঘাত লাগে।

বিরাটের চোট গুরুতর নয়
  • ৪ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

বেঙ্গালুরু: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন বিরাট কোহলি। সাই সুদর্শনের শটে বাউন্ডারি বাঁচাতে গিয়ে তাঁর আঙুলে আঘাত লাগে। মাঠেই মহাতারকা যন্ত্রণায় কাতরাতে থাকেন। ম্যাচের পর অবশ্য আরসিবি’র কোচ অ্যান্ডি ফ্লাওয়ার সুখবর দিয়েছেন। তিনি বলেন, ‘বিরাটের চোট গুরুতর নয়।’ উল্লেখ্য, গুজরাতের বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান পাননি ভিকে। মাত্র ৭ রান করে আরশাদ খানের শিকার হন কোহলি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ