Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিক্রির পথে বিরাট-স্মৃতিদের আরসিবি, কিনতে আগ্রহী মাহিন্দ্রা, কোটাক গ্রুপ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকরা!

ডব্লুপিএলে চ্যাম্পিয়ন ও চলতি বছরে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। এবার সেই ফ্র্যাঞ্চাইজি বিক্রির পথে।

বিক্রির পথে বিরাট-স্মৃতিদের আরসিবি, কিনতে আগ্রহী মাহিন্দ্রা, কোটাক গ্রুপ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকরা!
  • ৬ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

বেঙ্গালুরু, ৬ নভেম্বর: ডব্লুপিএলে চ্যাম্পিয়ন ও চলতি বছরে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। এবার সেই ফ্র্যাঞ্চাইজি বিক্রির পথে। জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস দল বিক্রির যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আগামী বছরের মার্চের মধ্যেই নতুন মালিক চলে আসবে বিরাট কোহলিদের। যদিও ইউনাইটেড স্পিরিটসের মালিকানাতেই আগামী ডব্লুপিএল ও আইপিএলের নিলামে অংশগ্রহণ করবে আরসিবি। তারপরেই বিক্রির প্রক্রিয়া দ্রুত শুরু হবে। ১৮ বছরের অপেক্ষার পর ট্রফির খরা কেটেছে আরসিবির। চলতি বছরে আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে বিরাটের দল। তারপর থেকেই গুঞ্জন এটি বিক্রির কথা ভাবছেন বর্তমান মালিকরা।

Advertisement

ইউনাইটেড স্পোর্টসের তরফে বলা হয়, সংস্থার লাভের ৮.৩ শতাংশ আসে আরসিবির মহিলা ও পুরুষ ক্রিকেট দল থেকে। সেই লাভ দেখিয়েই বিক্রির পথে হেঁটেছে ইউনাইটেড স্পিরিটস। বিক্রির জন‌্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার দাম রাখা হয়েছে আরসিবির। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায়, ১৭ হাজার কোটি টাকা! ইতিমধ্যেই বিরাটদের দল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের অন্যতম মালিক গ্লেজার পরিবার। তবে ইউনাইটেড স্পিরিটস কথা বলছে আরও দুই কোম্পানির সঙ্গেও। সেগুলি হল মাহিন্দ্রা গ্রুপ ও কোটাক গ্রুপ। সূত্রের খবর, আদর পুনাওয়ালাও আরসিবি কিনতে আগ্রহ দেখিয়েছেন। তালিকান নাম উঠে এসেছে আদানি গ্রুপেরও। এখন এটাই দেখার আগামী বছরের আইপিএল শুরু হওয়ার পূর্বে বিরাটদের দলের মালিক কে হন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ