দুবাই, ৯ মার্চ: রবিবারের মহারণের অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তার আগে বিরাটের দিকে নজর দেশবাসীর। গত কয়েক ম্যাচ থেকেই চেনা ছন্দে দেখা যাচ্ছে কোহলিকে। ফলে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে তাঁর ব্যাটে বড় রানের অপেক্ষায় সমর্থকেরা। ইতিহাস সাক্ষী, বিরাটের ব্যাটে রান আসলেই তা ভারতের পক্ষে জয়ের পথ প্রশস্ত করে। ফলে আজ চেজ মাস্টারের ব্যাটে রান চাইছেন ভারতীয় সমর্থকেরা।
বিরাট আজ রান করতে পারলে একদিকে যেমন ভারত কিউয়ই বাধা টপকাতে পারবে। তেমনই কোহলির রানে দুরমুশ হবে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা সাঙ্গাকারার রেকর্ডও। ব্যক্তিগত নয়া মাইল ফলক গড়বেন কিং কোহলি।
পরিসংখ্যান অনুযায়ী, বিরাট কোহলি এখন পর্যন্ত ৩০১টি ওয়ানডে ম্যাচে ১৪ হাজার ১৮০ রান করেছেন। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে যদি বিরাট ৫৫ রান করতে পারেন, তাহলেই কেল্লাফতে। শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারার দুর্দান্ত রেকর্ড ভেঙে ফেলবেন বিরাট। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হয়ে উঠবেন তিনি। ১৫ বছরের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে, কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা এবং আইসিসির হয়ে ৪০৪টি ম্যাচ খেলে ১৪ হাজার ২৩৪ রান করে বর্তমানে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে, প্রথম স্থানে রয়েছেন 'ক্রিকেট ঈশ্বর' শচীন তেন্ডুলকর।
নীচে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা দেখে নিন-
| নম্বর |
নাম ও দেশ |
রানের সংখ্যা |
| ১. |
শচীন তেন্ডুলকর (ভারত) |
১৮ হাজার ৪২৬ রান |
| ২. |
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) |
১৪ হাজার ২৩৪ রান |
| ৩. |
বিরাট কোহলি (ভারত) |
১৪ হাজার ১৮০ রান |
| ৪. |
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) |
১৩ হাজার ৭০৪ রান |
| ৫. |
সনথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) |
১৩ হাজার ৪৩০ রান |