Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ধূসর দাড়িতে প্র্যাকটিস শুরু বিরাট কোহলির

তবে কি ‘কিং’ বৃদ্ধ হলেন! ধূসর দাড়িতে বিরাট কোহলির সাম্প্রতিকতম ছবি এভাবেই আলোড়ন তুলেছে। তাতে মহাতারকাকে খানিকটা বয়স্কই লাগছে।

ধূসর দাড়িতে প্র্যাকটিস শুরু বিরাট কোহলির
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: তবে কি ‘কিং’ বৃদ্ধ হলেন! ধূসর দাড়িতে বিরাট কোহলির সাম্প্রতিকতম ছবি এভাবেই আলোড়ন তুলেছে। তাতে মহাতারকাকে খানিকটা বয়স্কই লাগছে। গোঁফ ও দাড়ি বেশ সাদা। হালকা রংয়ের টি-শার্টের উপর হুডি পরিহিত বিরাট এই ছবিতে দাঁড়িয়ে রয়েছেন শাশ কিরণ নামে একজনের পাশে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ছবিটি ভাইরাল হয়ে ওঠে। স্তম্ভিত হয়ে পড়েন ভক্তরা। প্রিয় ক্রিকেটারকে এতটা বয়স্ক মানতে পারছেন না তাঁরা। কেউ কেউ তো আশঙ্কাও প্রকাশ করেছেন, তবে কি ওডিআই থেকেও এবার অবসরের ঘোষণা আসন্ন?

Advertisement

এই মুহূর্তে কোহলির বয়স ৩৬। নভেম্বরে ৩৭-এ পা দেবেন তিনি। দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার খেলেছিলেন ভিকে। প্রতিযোগিতামূলক আসরে তাঁর শেষ ম্যাচ আইপিএল ফাইনাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমে সেই ম্যাচে কোহলির সংগ্রহ ৪৩। কোটিপতি লিগের মাঝপথেই অবশ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তার কয়েকদিন আগে রোহিত শর্মাও একই ঘোষণা করেছিলেন। দু’জনে টি-২০ ফরম্যাট থেকে আগে বিদায় নিয়েছিলেন। ফলে এখন দুই মহারথীর কাছে ওডিআই ফরম্যাটই দেশের জার্সি গায়ে চাপানোর একমাত্র মঞ্চ। 
গত ১০ জুন লন্ডনে যুবরাজ সিংয়ের ‘ইউউইক্যান’ ইভেন্টে অবশ্য কোহলি বলেছিলেন, ‘দু’দিন আগেই কলপ করেছি। চারদিন অন্তর অন্তর দাড়িতে রং করার অর্থ অবসরের সময় হয়েছে।’ এই ছবি কি সেই বার্তাকে আরও জোরালো করল? উদ্বিগ্ন ভক্তরা। এই মুহূর্তে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতের কোনও ম্যাচ নেই। আগস্টে বাংলাদেশ সফরে টি-২০ এবং ওডিআই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। ফলে বিরাট-রোহিতদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য অপেক্ষা বাড়ছে। নতুন কোনও ওডিআই সিরিজের ব্যবস্থা না হলে অক্টোবরের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়াতে মাঠে নামবেন তাঁরা। বিরাট অবশ্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। গুজরাত টাইটান্সের সহকারী কোচ নাঈম আমিনের সঙ্গে অনুশীলনের ছবিও পোস্ট করেছেন তিনি। তাতে হাসিখুশি মেজাজেই দেখা যাচ্ছে তাঁকে। বিরাট লিখেছেন, ‘প্র্যাকটিসে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ