নয়াদিল্লি: আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে মাথায় রেখে আগেই ব্যাট হাতে প্রস্তুতিতে নেমে পড়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবার অনুশীলন শুরু করলেন বিরাট কোহলি। তাঁরা দু’জনেই টেস্ট ও টি-২০ ফরম্যাটে অবসর নিয়েছেন। তাই শুধুই একদিনের ক্রিকেটে খেলতে দেখা যাবে। ২০২৭ বিশ্বকাপের জন্য এখনই তাঁরা ভাবনায় নেই টিম ম্যানেজমেন্টের। তবে নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না রো-কো। বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বিরাট। তাতে দেখা যাচ্ছে, গুজরাত টাইটান্সের সহকারী কোচ নঈম আমিনের সঙ্গে ইন্ডোর স্টেডিয়ামে ব্যাট হাতে দাঁড়িয়ে ভিকে।



