Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পারিবারিক সমস্যা মেটাতে গেলে ক্লাব সদস্যদের কোপ, গ্রেপ্তার ৩

পারিবারিক বিবাদ থামাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন স্থানীয় ক্লাবের সদস্যরা

পারিবারিক সমস্যা মেটাতে গেলে ক্লাব সদস্যদের কোপ, গ্রেপ্তার ৩
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রঙের উৎসবে বাঁশদ্রোণীতে তুলকালাম। পারিবারিক বিবাদ থামাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। জোড়া অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করল বাঁশদ্রোণী থানার পুলিস। ধৃতদের নাম টিঙ্কু দাস (৩৬), রাহুল দাস (৩১) ও রুদ্র দাস (১৯)। তাঁদের আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

শুক্রবার দুপুর ২টো নাগাদ ঘটনা ঘটে। এদিন বিদ্যাসাগর কলোনির পালপাড়ায় বাড়ির সামনে রং খেলছিলেন একই পরিবারের কয়েকজন মহিলা। তাঁদের সঙ্গে ছিল এক নাবালিকাও। আচমকাই সেখানে আসেন ওই পরিবারেরই কয়েকজন আত্মীয়। দু’পক্ষের মধ্যে পারিবারিক বিবাদ বাঁধে। অভিযোগ সেই সময়েই পরিবারের কয়েকজন মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন আগত আত্মীয়রা। মারধর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল খবর যায় স্থানীয় একটি ক্লাবে। সেখানকার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসেন।
অভিযোগ, তখন একটি বঁটি তুলে তাঁদের উপর চড়াও হন তিন মদ্যপ আত্মীয়। এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। তবে কারও আঘাত গুরুতর নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁশদ্রোণী থানার পুলিস। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ