Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রতিপক্ষের মাঠে ফের বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস, বেনফিকাকে হারিয়ে প্রতিশোধ রিয়ালের

মাত্র তিন সপ্তাহ আগেই স্তাদিও দা লুজ স্টেডিয়ামে হেরে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট অর্জনের সুযোগ হাতছাড়া করেছিল রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে ফের বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস, বেনফিকাকে হারিয়ে প্রতিশোধ রিয়ালের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: মাত্র তিন সপ্তাহ আগেই স্তাদিও দা লুজ স্টেডিয়ামে হেরে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট অর্জনের সুযোগ হাতছাড়া করেছিল রিয়াল মাদ্রিদ। সেদিন সংযোজিত সময়ে গোলরক্ষক আনাতোলি ট্রাবিনের গোলে দুরন্ত জয় ছিনিয়ে নেয় বেনফিকা। তবে প্লে-অফের লড়াইয়ে প্রতিশোধ মাদ্রিদ জায়ান্টদের। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল আলভারো আর্বেলোয়ার ছেলেরা। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে বেনফিকাকে হারাল রিয়াল। সেই সুবাদে শেষ ষোলোর পথে এক পা বাড়িয়ে রাখলেন এমবাপেরা। ২৫ ফেব্রুয়ারি ফিরতি পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে মুখোমুখি হবে দু’দল।
দীর্ঘ কোচিং কেরিয়ারে চার বছর রিয়াল ডাগ-আউটে কাটিয়েছেন হোসে মরিনহো। তাই দলের পালস তাঁর ভালোই জানা। পর্তুগিজ কোচ জানতেন, গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিতে মরিয়া থাকবেন ভিনিসিয়াসরা। তাই মঙ্গলবার নিজের চিরাচরিত ‘পার্ক দ্য বাস’ স্ট্র্যাটেজিতেই দলকে মাঠে নামান বেনফিকা কোচ। তাই প্রতিপক্ষের বেড়াজাল টপকাতে লং শটে ভরসা রাখেন এমবাপেরা। প্রথমার্ধে অবশ্য ডেড-লক খুলতে ব্যর্থ তাঁরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের বাঁদিক থেকে আড়াআড়ি শটে জাল কাঁপান ভিনিসিয়াস (১-০)। শেষ পর্যন্ত এই গোলই দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।

Advertisement


এদিকে, প্রতিপক্ষের ডেরায় ফের বর্ণবিদ্বেষের শিকার হলেন ভিনিসিয়াস। ব্রাজিলিয়ান ফুটবলারের দাবি, গোলের পর সেলিব্রেশনের সময় তাঁর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করা হয়। ঝামেলার জেরে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। এমনকী, একটা সময় প্রতিপক্ষের মাঠে ওয়াক-আউটেরও চিন্তাভাবনা করেন রিয়াল ফুটবলাররা। শেষ পর্যন্ত দুই কোচের মধ্যস্থতায় ফের খেলা শুরু হয়। গোটা ঘটনা নিয়ে ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন রিয়াল ফুটবলাররা। পাল্টা বেনফিকার পক্ষ থেকে দাবি করা হয়, এমন কোনোরকম মন্তব্য করা হয়নি। বরং গোলের পর ভিনিসিয়াস যেভাবে সেলিব্রেশন করেন, তা ছিল অপমানজনক।

Advertisement
সম্পর্কিত সংবাদ