Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রিয়ালকে জেতালেন ভিনিসিয়াস

লা লিগা খেতাবি দৌড়ে বার্সেলোনার অপেক্ষা বাড়াল রিয়াল মাদ্রিদ। সোমবার অ্যাওয়ে ম্যাচে এস্প্যানিয়লের বিরুদ্ধে ২-০ গোলে জিতে অংকের বিচারে খেতাবি দৌড়ে ভেসে রইল আলভারো আর্বেলোয়া ব্রিগেড

রিয়ালকে জেতালেন ভিনিসিয়াস
  • ৫ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

 

Advertisement

এস্প্যানিয়ল- ০                                :                              রিয়াল মাদ্রিদ- ২

মাদ্রিদ: লা লিগা খেতাবি দৌড়ে বার্সেলোনার অপেক্ষা বাড়াল রিয়াল মাদ্রিদ। সোমবার অ্যাওয়ে ম্যাচে এস্প্যানিয়লের বিরুদ্ধে ২-০ গোলে জিতে অংকের বিচারে খেতাবি দৌড়ে ভেসে রইল আলভারো আর্বেলোয়া ব্রিগেড। জোড়া গোলে নায়ক ভিনিসিয়াস জুনিয়র। চোটের কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপে। তবে বাকিরা তাঁর অভাব বুঝতে দেননি। এই জয়ের সুবাদে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল রিয়াল। সমসংখ্যক ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। দু’দলের বাকি আর চারটি ম্যাচ। লিগের পরবর্তী ম্যাচ এল ক্লাসিকো। ফলে ১০ মে ক্যাম্প ন্যুয়ে ড্র করলেও লিগ জিতবে কাতালন ক্লাবটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ