Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অনীতের ছবির ভিলেন

ম্যাডক ফিল্মসের হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির অংশ হয়েছেন অনীত পাড্ডা। মোহিত সুরির ‘সাইয়াঁরা’ খ্যাত অনীত ‘শক্তি শালিনী’ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন

অনীতের ছবির ভিলেন
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাডক ফিল্মসের হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির অংশ হয়েছেন অনীত পাড্ডা। মোহিত সুরির ‘সাইয়াঁরা’ খ্যাত অনীত ‘শক্তি শালিনী’ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন। এই ছবিতে ভিলেন কে হচ্ছেন, তা নিয়ে চর্চা ছিল। অবশেষে মিলল জবাব। শোনা যাচ্ছে, অভিনেতা বিনীত কুমার সিং থাকছেন এই বহু আলোচিত খলচরিত্রে। এই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা নিজেই। ইতিমধ্যে চিত্রনাট্য শুনে প্রস্তুতি শুরু করেছেন বিনীত। মুম্বইয়ে চলছে এই ছবির শ্যুটিং। ‘সুপারবয়েজ অব মালেগাঁও’, ‘মুক্কাবাজ’ খ্যাত অভিনেতা শীঘ্রই শ্যুটিংয়ে যোগ দেবেন বলে খবর। সূত্রের খবর, তাঁর চরিত্রটি অত্যন্ত ভয়াবহ। যদিও এ বিষয়ে বিস্তারিত  কিছু জানাতে নারাজ নির্মাতারা। শ্যুটিং শেষ হলে আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ