Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

হিন্দুস্থান কপারে ভিজিল্যান্স সচেতনতা

ভিজিল্যান্স সচেতনতা সংক্রান্ত প্রচার শুরু করল হিন্দুস্থান কপার লিমিটেড। ডিজিটাল পদ্ধতিতে ওই শিবিরের উদ্বোধন করেন সিএমডি সঞ্জীবকুমার সিং।

হিন্দুস্থান কপারে ভিজিল্যান্স সচেতনতা
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিজিল্যান্স সচেতনতা সংক্রান্ত প্রচার শুরু করল হিন্দুস্থান কপার লিমিটেড। ডিজিটাল পদ্ধতিতে ওই শিবিরের উদ্বোধন করেন সিএমডি সঞ্জীবকুমার সিং। সশরীরে ও ডিভিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সংস্থার শীর্ষস্তরের কর্তারা। চিফ ভিজিল্যান্স অফিসার হরসিমরন সিং একটি প্রশিক্ষণের আয়োজন করেন। সঙ্গে ছিল লিখিত ক্যুইজ প্রতিযোগিতাও, যাতে অংশ নেন বিভিন্ন ইউনিটের উচ্চপদস্থ কর্তারা। একটি আলোচনাপর্বে বিভিন্ন জিজ্ঞাসার উত্তর যেমন দেওয়া হয়, তেমনই নিজেদের ভাবনা অন্যদের সঙ্গে আদানপ্রদান করেন কর্তারা। হিন্দুস্থান কপার জানিয়েছে, ১৭ নভেম্বর পর্যন্ত তিন মাস ধরে ভিজিল্যান্স সংক্রান্ত প্রচার চালানো হবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ