সংবাদদাতা, বসিরহাট: মিনাখাঁয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভিএইচপির দাবি, বামনপুকুরে বৈঠক শেষে ফেরার পথে বিজেপির কয়েকজন নেতা-কর্মী তাঁদের মারধর করে। হামলা থেকে বাঁচতে কর্মীরা মিনাখাঁ থানায় আশ্রয় নিলেও সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত কয়েকজন থানা লাগোয়া পুকুরে ঝাঁপ দেন। এনিয়ে অভিযোগ জমা দিতে গেলে প্রথমে পুলিশ বাধা দেয় বলে দাবি ভিএইচপির। পরে অভিযোগ নেওয়া হয় । বিজেপি নেতৃত্ব অবশ্য মুখে কুলুপ এঁটেছে।



