Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্য ভাঙন প্রতিরোধ হুগলি নদীর পাড়ে ভেটিভার ঘাস বসানো হবে: মন্ত্রী

ভাঙন রুখতে রাজ্যের একাধিক জেলায় নদীর পাড়ে বসানো হবে ভেটিভার ঘাস। এবার হুগলি নদীর ভাঙন রুখতেও ভেটিভার রোপণের সিদ্ধান্ত।

লক্ষ্য ভাঙন প্রতিরোধ হুগলি নদীর পাড়ে ভেটিভার ঘাস বসানো হবে: মন্ত্রী
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ভাঙন রুখতে রাজ্যের একাধিক জেলায় নদীর পাড়ে বসানো হবে ভেটিভার ঘাস। এবার হুগলি নদীর ভাঙন রুখতেও ভেটিভার রোপণের সিদ্ধান্ত।

Advertisement

শনিবার গড়চুমুক পর্যটনকেন্দ্রে বনমহোৎসব অনুষ্ঠানে যোগ দিতে এসে এই পরিকল্পনার কথা জানান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এ কথা শুনে আশ্বস্ত নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা। গত কয়েক বছর ধরে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুর, উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুর, ১১ নম্বর ওয়ার্ডের চককাশী ইত্যাদি এলাকায় হুগলি নদীর ভাঙন ব্যাপক আকার নিয়েছে। তা রুখতে সেচদপ্তর একাধিক পদক্ষেপ নিলেও কোনটিই স্থায়ী হয়নি। তাই ভাঙন রোধ সম্ভবও হয়নি। এর পাশাপাশি নতুন করে কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। নদী বাঁধের স্থায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন।
নদীর পাড়ের বাসিন্দাদের অভিযোগ, হুগলি দিয়ে বড় আকারের পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। নদীর পূর্ব দিকে পলি জমে যাওয়ায় এখন জাহাজ পশ্চিম পাড় ঘেঁষে যাচ্ছে। উঠছে বড় ঢেউ। ফলে নদীর পাড় ভাঙছে। এদিন মন্ত্রীও অভিযোগ তুলে বলেন, ‘কেন্দ্রীয় সরকার হুগলি নদীর ড্রেজিং না করায় ভাঙন অব্যাহত। ড্রেজিং বন্ধ রাখা কেন্দ্রীয় সরকারের একটি ভুল সিদ্ধান্ত।’ এর পাশাপাশি তিনি জানান, যে জায়গায় এখনও ভাঙন শুরু হয়নি সেখানে নদীর পাড়ে ভেটিভার ঘাস লাগানোর পরিকল্পনা হয়েছে। হাওড়া জেলা পরিষদ এবং বন বিভাগের সঙ্গে শীঘ্র বৈঠকের পর কাজ শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ