Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্বাচন কমিশনের উপর ক্ষোভ বর্ষীয়ান বাম নেতার

আজ সকালে সস্ত্রীক টোটোতে চেপে ভোটদান সারলেন নারায়ণগড় বিধানসভার পাঁচবারের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র

নির্বাচন কমিশনের উপর ক্ষোভ বর্ষীয়ান বাম নেতার
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

পশ্চিম মেদিনীপুর, সংবাদদাতা: আজ সকালে সস্ত্রীক টোটোতে চেপে ভোটদান সারলেন নারায়ণগড় বিধানসভার পাঁচবারের প্রাক্তণ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার সকালে খাকুড়দা প্রাথমিক বিদ্যালয়ের ১৭১ নম্বর বুথে সস্ত্রীক পৌঁছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। রাজ্যের একসময়ের দাপুটে মন্ত্রী তথা দীর্ঘদিনের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এদিন তাঁর সঙ্গে কোনও বিশেষ নিরাপত্তা বলয় বা সরকারি গাড়ি দেখা যায়নি। সাধারণ মানুষের মতোই টোটোতে চড়ে বুথে পৌঁছান তিনি।

Advertisement

​সিপিএম শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়সের কারণে এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এদিন তিনি টোটোতে চড়ে ভোট দিতে এসেছেন। তবে ভোটদান শেষে বুথের বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেজাজ হারান বর্ষীয়ান এই বাম নেতা। নির্বাচন কমিশন এবং এসআইআর-এর ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সুষ্ঠু নির্বাচন পরিচালনা ও নিরাপত্তার প্রশ্নে প্রশাসনিক সদিচ্ছা নিয়ে একাধিক কড়া মন্তব্য করতে দেখা যায় তাঁকে। ওড়িশা সীমান্তের এই স্পর্শকাতর এলাকায় ভোট চলাকালীন প্রাক্তণ মন্ত্রীর এই মন্তব্য এবং সাদামাটাভাবে ভোট দিতে আসার বিষয়টি এদিন রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ