Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত কামিনী কৌশল

প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল। বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।

প্রয়াত কামিনী কৌশল
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল। বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। অভিনেত্রীর পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা গোপনীয়তা বজায় রাখার অনুরোধও জানিয়েছেন। সব মিলিয়ে কামিনী কাজ করেছেন প্রায় ৯০টির বেশি ছবিতে। হাতেখড়ি ‘নীচানগর’ ছবির হাত ধরে। ১৯৪৬ সালে কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল পামে ডি’ওর সম্মান জিতেছিল এই সিনেমা। এরপর ‘শাহিদ’, ‘দো ভাই’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঝর’, ‘আব্রু’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। সাদা-কালো ছবিতে দিলীপ কুমার, রাজ কাপুরের মতো তারকাদের সঙ্গে তাঁর একের পর এক কাজ নজর কাড়ে। স্বল্পভাষী, মার্জিত অভিনেত্রী দুরন্ত পারফরম্যান্সে দর্শকের হৃদয় জয় করেছিলেন। ২০১৯ সালে ‘কবীর সিং’, ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে কাজ করেছিলেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ