Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের পিছল ডিএ মামলার রায়, পরবর্তী শুনানির সম্ভাবনা কবে?

ফের পিছল ডিএ মামলার রায়, পরবর্তী শুনানির সম্ভাবনা কবে?
  • ১৪ মে, ২০২৫ ১৯:০৫
Prefer us on Google

নয়াদিল্লি:  ফের পিছল ডিএ মামলার শুনানি। আজ, বুধবারও এই মামলা নিয়ে চূড়ান্ত নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। এই নিয়ে পরপর ১৮ বার সর্বোচ্চ আদালতে মামলার শুনানি পিছিয়ে গেল। পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবারে।

Advertisement

উল্লেখ্য বিষয় হল, এর আগে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার এজলাস বদল করা হয়েছিল। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ থেকে মামলা আসে, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। বুধবার এই বেঞ্চে মামলায় রায় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু এদিনও তা না হওয়ায় অনেকেই হতাশ। তবে আগামী শুক্রবার রায় পাওয়া যাবে বলেও তাঁরা আত্মবিশ্বাসী।

প্রসঙ্গত, কেন্দ্রের হারে রাজ্যকে ডিএ দিতে হবে, এই দাবিকে সামনে রেখে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের সংগঠন মিলে তৈরি করে সংগ্রামী যৌথ মঞ্চ। তারাই আদালতের দ্বারস্থ হয়। সেই মামলাই এখন চলছে। ২০২২ সালের ২৮ নভেম্বর প্রথমবার রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল। তারপর থেকে আড়াই বছর ধরে ক্রমাগত নানা কারণে পিছিয়েই চলেছে রাজ্যের মহার্ঘ ভাতা মামলা।

Advertisement
সম্পর্কিত সংবাদ