নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিবি-জিরামজি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে নজরদারি আরও জোরদার করল রাজ্য। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশিকায় বাধ্যতামূলকভাবে সমস্ত কাজের রিপোর্ট পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হল। বিশেষ করে অন্যান্য দপ্তরের সঙ্গে যৌথভাবে নেওয়া কাজের তথ্য। পাশাপাশি প্রতিটি জেলায় নির্দিষ্ট নজরদারি ব্যবস্থা গড়ে তুলে কাজের অগ্রগতি, অসমাপ্ত প্রকল্প এবং সম্পূর্ণ কাজের হিসাব নিয়মিত পর্যালোচনা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement



