Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘টিভির অভিনেতাদের ছোটো করে দেখা হয়’

বরুণ ভাদোলা। টেলিভিশন হোক বা সিনেমা— বিভিন্ন মাধ্যমে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। সম্প্রতি সোনি লিভ-এর ‘আনদেখি সিজন ৪’-এ জনপ্রিয় হয়েছে তাঁর চরিত্র।

‘টিভির অভিনেতাদের ছোটো করে দেখা হয়’
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বরুণ ভাদোলা। টেলিভিশন হোক বা সিনেমা— বিভিন্ন মাধ্যমে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। সম্প্রতি সোনি লিভ-এর ‘আনদেখি সিজন ৪’-এ জনপ্রিয় হয়েছে তাঁর চরিত্র। এক আড্ডায় অভিনয় জীবনের নানা কথা শেয়ার করলেন।

Advertisement

চরিত্রের বাস্তবায়ন
‘আনদেখি’ সিরিজে বরুণ অভিনীত চরিত্রের নাম রাজবীর মালহোত্রা। ধূসর এই চরিত্র তাঁর আগের সব কাজের থেকে কতটা আলাদা? বরুণ বলেন, ‘রাজবীর-এর মতো চরিত্র আগে করিনি, তাই সেটার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই ছিল মূল কাজ। সবচেয়ে বড় জিনিস হল চিত্রনাট্য। শেষ পর্যন্ত লক্ষ্য একটাই, চরিত্রটাকে বাস্তব করে তোলা।’
শ্যুটিংয়ে শুধুই অভিনেতা 
অভিনয়ের পাশাপাশি লেখালেখির কাজ করেন বরুণ। ‘আনদেখি’ সিরিজ লেখালেখির সঙ্গেও তিনি জড়িয়েছিলেন। ‘আমি প্রথম সিজনের সংলাপ লিখেছিলাম। সিজন ২ ও ৩-এ আমি লিখিনি। যখন আমি লেখক হিসেবে কাজ করি না, তখন সেটে শুধু অভিনেতা হিসেবেই যাই’, বললেন বরুণ।
ইন্ডাস্ট্রির নিয়ম
নানা ধরনের চরিত্রের অফার সবসময় আসে না। কিন্তু বরুণ অভিনেতা হিসেবে নিজেকে রিপিট করতে চান না। সেজন্য বহু অফার তিনি ফিরিয়েও দেন। তাঁর কথায়, ‘সচেতনভাবে নিজেকে রিপিট না করার চেষ্টা করি। ইন্ডাস্ট্রির নিয়মই হল, প্রথমে আপনি কাজের খোঁজ করবেন। কিছু সময় পর কাজ আপনাকে খুঁজে নেবে।’
ছোটো অভিনেতা 
ছোটো পর্দা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন বরুণ। টিভির মাধ্যমেই তাঁর পরিচিতি তৈরি হয়। সেখান থেকে বড়ো পর্দা বা ওটিটি-তে কাজ পাওয়া সহজ ছিল না। অভিমানের সুরে বরুণ বলেন, ‘টেলিভিশনের অভিনেতাদের সাধারণত ছোটো অভিনেতা হিসেবে ধরা হতো। তাই তাঁদের খুব সহজে কেউ সিনেমায় কাজ দিতেন না। ছোটো পর্দার অভিনেতারা বড়ো চরিত্র করার উপযুক্ত নন বলে ভাবতেন অনেকে। এখনও এই বিষয়ে ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি খুব বেশি বদলায়নি। এখনও অনেকেই টিভির অভিনেতাদের ছোটো করে দেখেন।’ টেলিভিশনের আর্থিক দিকটা সত্যিই ভালো বলে মত বরুণের। স্পষ্ট বললেন, ‘টিভির মতো এত ভালো টাকা আর কোথাও পাওয়া যায় না। শো যদি দীর্ঘদিন চললে, আর্থিক অবস্থা যেকোনো সিনেমা অভিনেতার কাছাকাছি হয়ে যায়।’ 
অভিনেতার বদল
দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার রহস্য কী? হেসে বরুণ বলেন, ‘নিজেকে বদলাতে জানতে হবে। নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। একটা সময়ের পর আমি নিজের লুক পরিবর্তন করেছি। এই পরিবর্তনই আমাকে নতুন সুযোগ এনে দিয়েছে।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ