Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

বিগ বসের ঘরে ‘বন্দি’ আধঘণ্টা, নস্টালজিয়ার সঙ্গে আধুনিকতা

দেওয়াল জুড়ে বনেদি কলকাতার নস্টালজিয়া। বাইরে থেকে দেখলে যেন কোনো পুরনো জমিদারবাড়ি। অথচ অন্দরমহলে একেবারে আধুনিক রিয়ালিটি শো’র দাপট।

বিগ বসের ঘরে ‘বন্দি’ আধঘণ্টা, নস্টালজিয়ার সঙ্গে আধুনিকতা
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রিয়ব্রত দত্ত, মুম্বই: দেওয়াল জুড়ে বনেদি কলকাতার নস্টালজিয়া। বাইরে থেকে দেখলে যেন কোনো পুরনো জমিদারবাড়ি। অথচ অন্দরমহলে একেবারে আধুনিক রিয়ালিটি শো’র দাপট। এটাই স্টার জলসা ও জিও হটস্টারের ‘বিগ বস বাংলা’র দুর্গ। যার সঞ্চালনার দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়। 

Advertisement

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে প্রায় দুই মাসের পরিশ্রমে তৈরি দশ হাজার বর্গফুটের এই বাড়িতে ঢুকতেই বোঝা গেল—এখানে গোপন বলে কিছু নেই। আশিটিরও বেশি ক্যামেরা সারাক্ষণ নজর রাখছে। প্রতিযোগীদের কাছে তাই ব্যক্তিগত পরিসর প্রায় বিলাসিতা। নিজের রাগ, অভিমান, বন্ধুত্ব, বিরোধ—সবই দর্শকের সামনে। শিল্প নির্দেশক শ্যাম ভাটিয়া ও প্রোজেক্ট হেড এনডিমোল সাইন অভিষেক মুখোপাধ্যায়ের ভাবনায়, পরিকল্পনায় বাড়িটি যেন কলকাতার পুরনো বাড়ি আর আধুনিক জীবনের অদ্ভুত সহাবস্থান। পটচিত্র, পালঙ্ক, কলপাড়ের স্মৃতি, তার পাশেই ঝকঝকে ওয়াশরুম। কোথাও খেলার জায়গা, কোথাও সুইমিং পুল, কোথাও একসঙ্গে বসার বিশাল পরিসর। অদ্ভুত ভাবে সাংবাদিকেরাও সেই মুহূর্তে হয়ে উঠলেন ‘বন্দি’। মোবাইল বাইরে, মাইক্রোফোন গায়ে—বিগ বসের নিয়ম মানতেই হবে! তবে এই বাড়ির আসল গল্প শুধু ঝগড়া বা প্রতিযোগিতা নয়। অসংখ্য আয়না যেন বলছে—নিজেকে দেখুন, অন্যকেও দেখুন। একসঙ্গে থাকার অভ্যেস হারানো বাঙালিকে ফের একটু ‘একান্নবর্তী’ করে তোলাই যেন এবারের আসল চমক।

Advertisement
সম্পর্কিত সংবাদ