Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / চতুষ্পর্ণী

রকমারি তরকারি

সবজির নাম শুনলেই যদি খিদে চলে যায়, তাহলে আজকের ভিন্ন স্বাদের রেসিপিগুলো ট্রাই করে দেখুন। নতুন ধরনের মশলায় রাঁধা তরকারিতে স্বাদ ও পুষ্টি দুই-ই পাবেন

রকমারি তরকারি
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সবজির নাম শুনলেই যদি খিদে চলে যায়, তাহলে আজকের ভিন্ন স্বাদের রেসিপিগুলো ট্রাই করে দেখুন। নতুন ধরনের মশলায় রাঁধা তরকারিতে স্বাদ ও পুষ্টি দুই-ই পাবেন।  

Advertisement

মিষ্টি কুমড়োর টিকলি কালিয়া

উপকরণ: মিষ্টি কুমড়ো  ফালি, আলু ১টা, জিরে ১ চামচ, তেজপাতা ২টো, ঘি ১ চামচ, গরমমশলা ১ চামচ, চালের গুঁড়ো ১ চামচ, ময়দা ১ চামচ, ছোলা ভেজানো ১ মুঠো, টক দই ১ চামচ, আদা ও জিরে বাটা ১ চামচ, কাঁচা লংকা ১টা, নুন মিষ্টি স্বাদমতো।

প্রণালী: কিছুটা মিষ্টি কুমড়ো ও আলু ডুমো করে কেটে নিন। আর বাকি কুমড়ো গ্ৰেট করে নিন। তাতে নুন, আদা, কাঁচা লংকা বাটা, ময়দা, চালের গুঁড়ো ভালো করে মেশান। তা টিকলির মতো গড়ে নিন। এবার প্যানে তেল গরম করে টিকলিগুলো ভেজে নিন। দু’দিক লাল করে ভাজা হলে তুলে নিন। এবার ওই তেলে আলু, কুমড়ো ভেজে নিন। নুন, চিনি, আদা জিরে বাটা, টক দই, ভেজানো ছোলা দিয়ে  কষে জল দিন। ফুটে উঠলে টিকলিগুলো দিয়ে ফুটিয়ে নিন। অন্য প্যানে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তরকারিতে ঢেলে দিন। ঘি ও গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিন।

 

তিল নারকেল ঝিঙে বাহার

 


উপকরণ: ঝিঙে ৫০০ গ্ৰাম, নারকেল  মালা, জিরে  চা চামচ, শুকনো লঙ্কা ২টো, সাদা সরষে ও তিল বাটা ২ চামচ, কাঁচালংকা বাটা ১ চামচ, চেরা কাঁচালংকা ৩টে, নুন, চিনি স্বাদমতো, সরষের তেল পরিমাণ মতো।

প্রণালী: ঝিঙে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে জিরে, শুকনো লংকা ফোড়ন দিন। তারপর ঝিঙে ভেজে নিন। এক কাপ জল, তিল ও সরষে বাটা, নুন, চিনি দিয়ে মাঝারি আঁচে রাখুন। গা মাখা হলে উপর থেকে নারকেল কোরা, সরষের তেল  ছড়িয়ে নামিয়ে নিন।

শসার দোলমা

 

উপকরণ: শসা ৪টে, ছানা ২০০ গ্ৰাম, দই ২ চামচ, আদা ১ ইঞ্চি, শুকনো লংকা ৩টে, ধনে ও জিরে ১ চামচ করে, দারচিনি ১ গ্ৰাম, ছোট এলাচ ৩টে, নুন, চিনি স্বাদমতো, লংকা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, গরমমশলা গুঁড়ো ১ চামচ, মালাই ১ চামচ, ময়দা সামান্য।

প্রণালী: শসার খোসা ছাড়িয়ে নিন। ভিতর থেকে বীজ বের করে নিন। আদা, ধনে, জিরে, শুকনো লংকা বেটে নিন। ছানা ঘিয়ে ভেজে নামিয়ে নিন। তাতে নুন, চিনি, রোস্টেড মশলা (ধনে ও শুকনো লংকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া), গরমমশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। তৈরি হল পুর। শসার ভিতর পুর ভরে দিন। ময়দা নুন ও জল দিয়ে মেখে নিন। খুব ঘন বা পাতলা যেন না হয়। শসাতে ময়টার ব্যাটারটা মাখিয়ে তেলে ভেজে নিন। তুলে কেটে নিন। ওই তেলে বাটা মশলা, দই দিয়ে কষে স্বাদমতো নুন, চিনি দিয়ে জল দিন। পুরভরা শসাগুলো দিয়ে অল্প ফুটিয়ে গরমমশলা গুঁড়ো ও মালাই ছড়িয়ে নামিয়ে নিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ