


বাতাসে বসন্তের ছোঁয়া। প্রিয়জনকে এই সময় উপহার দিতে মন চায় বইকি! কোন স্বর্ণপ্রতিষ্ঠানে কেমন অফার চলছে? রইল হদিশ।
পি সি চন্দ্র জুয়েলার্স
• ভ্যালেন্টাইনস ডে-তে ‘প্যাম্পার ইওর হার্ট’ শিরোনামে সেজে উঠেছে পি সি চন্দ্র জুয়েলার্স। এই সময়ের অফারে সোনার গয়নায় প্রতি গ্রামে পাবেন ৩০০ টাকা ছাড়। যেকোনো জুয়েলারির মেকিং চার্জে ১০ শতাংশ ছাড়। হীরে ও গ্রহরত্নের দামে পাবেন ৮ শতাংশ ছাড়। রুপোর গয়না রিহি-র মেকিং চার্জে পাবেন ২৫ শতাংশ ছাড়। অফার চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি অবধি।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস
• ভ্যালেন্টাইনস ডে-তে এখানেও পাবেন বিভিন্ন অফার। এই সময় এখানে প্রতি গ্রাম সোনার গয়নার দাম পড়বে মাত্র ১৫০ টাকা। এর সঙ্গেই সোনার গয়নার মজুরিতে পাবেন ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। হীরের দামে পাবেন ২৫ শতাংশ অবধি ছাড়। ৩০,০০০ টাকার ঊর্ধ্বে কেনাকাটা করলে গ্রাহকদের জন্য থাকবে স্পেশাল কুপন। এই সময় পুরানো সোনা বদল করলে কোনো সোনাই বাদ যাবে না। অফার চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
বি সি সেন জুয়েলার্স
• ভালোবাসার এই মরশুমে তাই ‘আমি’ শিরোনামে সেজে উঠেছে এই স্বর্ণ প্রতিষ্ঠান। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে এখানে সোনার গয়নার মেকিং চার্জে পাবেন ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড়। হীরের মূল্যে পাবেন ফ্ল্যাট ৮ শতাংশ ছাড়। পুরানো গয়না বদল করলে ১০০ শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পাবেন।
রূপশ্রী জুয়েলার্স
• রূপশ্রী জুয়েলার্সের হীরের কালেকশন ‘নীহারিকা’ মিলবে মাত্র ১৫,০০০ টাকা থেকেই। হীরের গয়নার কিছু ব্র্যান্ডে পাবেন ১০০ শতাংশ পর্যন্ত মজুরিতে ছাড়। সোনার গয়নার মজুরিতে পাবেন ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। গ্রহরত্নে পাবেন ১০ শতাংশ পর্যন্ত ছাড়। অফার ১৫ ফেব্রুয়ারি অবধি।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স
• শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এল বিশেষ ‘গ্লিটারিয়া’ অফার। হীরের গয়নার মেকিং চার্জে পাবেন ১০০ শতাংশ ছাড়। সোনার গয়না মজুরিতে পাবেন ১৫ শতাংশ ছাড়। গ্রহরত্নর দামে পাবেন ১৫ শতাংশ ছাড়। রুপোর গয়নার মূল্যে পাবেন ৫ শতাংশ ছাড়। থাকছে উপহারও। সিজনাল লাকি ড্র-ও থাকছে। অফার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
অঞ্জলি জুয়েলার্স
• অঞ্জলি জুয়েলার্সে ভ্যালেন্টাইনস অফার চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় এখানে পুরানো সোনার গয়না বদল করলে হলমার্ক গোল্ড রেট পাবেন। সোনার গয়নার মজুরিতে পাবেন ৩০ শতাংশ ছাড়। প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় মিলবে। হীরের গয়নার মজুরিতে প্রতি গ্রামে ৫০ শতাংশ পর্যন্ত, রুপোর গয়নায় ১০ শতাংশ, কস্টিউম জুয়েলারিতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
কল্যাণ জুয়েলার্স
• কল্যাণ জুয়েলার্সে এবছর প্রেমদিবসের সংগ্রহে রয়েছে গোল্ডেন হার্ট পেনডেন্ট, ডাবল হার্ট রিং, ব্লুম ব্রেসলেট, লাভ রিং, যৌথতার প্রতীক হিসেবে হার্টস ব্রেসলেট। নবীন প্রজন্মের পছন্দসই নকশায় সেজেছে তারা।
মডার্ন গিনি হাউস
• ভ্যালেন্টইনস ডে উপলক্ষ্যে মডার্ন গিনি হাউস সেজেছে নিজেদের পসরায়। এখানেও থাকছে বিশেষ অফার। সোনার গয়নার মজুরিতে পাবেন ২০ শতাংশ ছাড় ও হীরের গয়নার মজুরির উপর ৪০ শতাংশ ছাড়। অফার চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
সেনকো অলংকার
• এবছর ভ্যালেন্টাইনস অফারে সেনকো অলংকার হীরের গয়নার উপর বিশেষ জোর দিচ্ছে। এখানে হীরের গয়নার মজুরিতে পাবেন ৫০ শতাংশ ছাড়। সোনার গয়নার মজুরিতে পাবেন ২০ শতাংশ ছাড়। গ্রহরত্নে পাবেন ১০ শতাংশ ছাড়। পুরনো সোনার বদল করলে কোনো সোনাই বাদ যাবে না। অফার ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
আর চৌধুরী অ্যান্ড সন্স
• আর চৌধুরী অ্যান্ড সন্স নিয়ে এসেছে হীরের ‘সোহাগ’ কালেকশন। ডায়মন্ড ফেস্টিভ অফারে হীরের মূল্যে পাবেন ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড়। হীরের গয়নার মজুরিতেও ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড় ও পুরানো সার্টিফায়েড হীরের গয়নায় ১০০ শতাংশ সোনা ও হীরে বাই ব্যাক। সঙ্গে পাবেন সোনার গয়নার মজুরিতে ১০ শতাংশ ছাড়। গত ২ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে অফার।
এমপিজে জুয়েলার্স
• ভ্যালেন্টাইনের এই মরশুমে এমপিজে জুয়েলার্স সেজে উঠেছে নিজস্ব উপকরণে। এখানে পাবেন নানা অফার। সোনার গয়নার মজুরিতে পাবেন ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড়। হীরের গয়নায় পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। গ্রহরত্নে পাবেন ১০ শতাংশ পর্যন্ত ছাড়। পুরানো সোনার গয়না বদলালে কোনো সোনা বাদ যাবে না। অফার আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।