Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বৈভবের বিধ্বংসী শতরান

১৫টি ছক্কা ও ১১টি চার সহ ৪২ বলে ১৪৪। বৈভব সূর্যবংশীর ঝোড়ো ইনিংসেই কুপোকাত আমিরশাহি। এশিয়া কাপ রাইজিং স্টার প্রতিযোগিতায় শুক্রবার বিপক্ষকে ১৪৮ রানে উড়িয়ে দিল ভারতীয় ‘এ’ দল।

বৈভবের বিধ্বংসী শতরান
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দোহা: ১৫টি ছক্কা ও ১১টি চার সহ ৪২ বলে ১৪৪। বৈভব সূর্যবংশীর ঝোড়ো ইনিংসেই কুপোকাত আমিরশাহি। এশিয়া কাপ রাইজিং স্টার প্রতিযোগিতায় শুক্রবার বিপক্ষকে ১৪৮ রানে উড়িয়ে দিল ভারতীয় ‘এ’ দল। বৈভবের দুরন্ত শতরানের সুবাদে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া তোলে ৪ উইকেটে ২৯৭। জবাবে ৭ উইকেটে ১৪৯ রানে থামে আমিরশাহি।

Advertisement

শুক্রবার দোহাতে ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তোলে বৈভব। মাত্র ৩২ বলেই তিন অঙ্কের ঘরে পৌঁছয় বিস্ময় বালক। ভারতীয় ব্যাটার হিসেবে দ্রুততম শতরান হাঁকানোর তালিকায় ঋষভ পন্থের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে এখন সে। তালিকার শীর্ষে উর্বিল প্যাটেল (২৮ বলে)। এছাড়া, জিতেশ শর্মা ৮টি চার ও ৬টি ছক্কা সহ ৩২ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস উপহার দেন। জবাবে ভারতীয় বোলারদের দাপটে দেড়শো রানও তুলতে পারেনি আমিরশাহি।

Advertisement
সম্পর্কিত সংবাদ