Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ভালোবাসার জোয়ারে ভেসে ফিরলেন বৈভবরা

অনূর্ধ্ব-১৯ বিশ্ব কাপ জিতে দেশে ফিরেই বৈভব সূর্যবংশীদের চোখ খুঁজে বেড়াচ্ছিল পরিবারের সদস্যদের। বিশ্বজয়ী সন্তানদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মা-বাবারাও

ভালোবাসার জোয়ারে ভেসে ফিরলেন বৈভবরা
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: অনূর্ধ্ব-১৯ বিশ্ব কাপ জিতে দেশে ফিরেই বৈভব সূর্যবংশীদের চোখ খুঁজে বেড়াচ্ছিল পরিবারের সদস্যদের। বিশ্বজয়ী সন্তানদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মা-বাবারাও। মুম্বই বিমান বন্দরের বাইরে সেই মিলনে অন্তরায় হয়ে দাঁড়াল অনুরাগীদের ভিড়। ফুলের তোড়া, প্ল্যাকার্ড, জাতীয় পতাকায় ভারতের জুনিয়র ক্রিকেটারদের বরণ করে নিলেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় প্রশাসনকে। এমনটা যে হতে পারে, তা আন্দাজ করাই গিয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন অয়ুষ মাত্রেরা। তারপর ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে মোক্ষলাভ। ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনে বৈভবই ছিলেন মধ্যমণি। দেশে ফেরার পর ১৪ বছরের কিশোরকে ঘিরে রীতিমতো আবেগের বিস্ফোরণ।

Advertisement


হৃষিকেশ কানিতকরের প্রশিক্ষণাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল এদিন মুম্বইয়ে পৌঁছায়। সেখান থেকে যে যার বাড়িতে ফেরেন। টি-২০ বিশ্বকাপ চলায় বোর্ড কর্তারা ব্যস্ত। তারই মধ্যে সময় বের করে যুব বিশ্বজয়ীদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। আর সেই অনুষ্ঠান হবে মুম্বইয়ে। উল্লেখ্য, এর আগে ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২ সালে এই শিরোপা ঘরে তুলেছে ভারত। এবার আয়ুষদের হাত ধরে ফের একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি এল দেশে। এই সাফল্যের প্রধান কাণ্ডারি অবশ্যই বৈভব। ফাইনালে তার ৮০ বলে ১৭৫ রানের ইনিংসই ব্রিটিশদের কোমর ভেঙে দিয়েছিল। শুধু শিরোপা নির্ণায়ক ম্যাচ নয়, গোটা টুর্নামেন্টেই দুরন্ত ক্রিকেট মেলে ধরেছে ১৪ বছরের বিস্ময় বালক। প্রতিযোগিতার সেরার সম্মানও উঠেছে তারই হাতে। এদিন বিমানবন্দরে বৈভবকে ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে।

Advertisement
সম্পর্কিত সংবাদ