Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অর্ধশতরান মা’কে উৎসর্গ করলেন বৈভব সূর্যবংশী

চলতি আইপিএলে দ্বিতীয় শতরানের সম্ভাবনা ছিল জোরাল। কিন্তু মঙ্গলবার জয়পুরে অল্পের জন্য তা ফেলে এল বৈভব সূর্যবংশী। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৮ বলে ৯৩ করে ফিরতে হল রান আউট হয়ে।

অর্ধশতরান মা’কে উৎসর্গ করলেন বৈভব সূর্যবংশী
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: চলতি আইপিএলে দ্বিতীয় শতরানের সম্ভাবনা ছিল জোরাল। কিন্তু মঙ্গলবার জয়পুরে অল্পের জন্য তা ফেলে এল বৈভব সূর্যবংশী। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৮ বলে ৯৩ করে ফিরতে হল রান আউট হয়ে। তবে সেঞ্চুরি না এলেও একাধিক নজির ভাঙল ১৫ বছর বয়সি। অর্ধশতরানের পর আঙুলের বিশেষ মূদ্রা দেখিয়ে সেলিব্রেশন সারে বৈভব। সাংবাদিক সম্মেলনে সেই বিশেষ সেলিব্রেশনের মানে জানতে চাইলে বিস্ময় কিশোরের মন্তব্য, ‘এর কোনো মানে নেই। সব ম্যাচেই বিভিন্ন ভাবে সাফল্য উদযাপন করি। এবারও তাই করেছি।’ কিন্তু ম্যাচ শেষে দলের পেজে পোস্ট করে সে জানায় তাঁর মায়ের নামের আদ্যাক্ষর ‘এ’। তাই মাকে উৎসর্গ করেই আঙুল দিয়ে ‘এ’ দেখিয়েছিল সে। আগামী দিনেও এমনটা করবে বলে জানিয়েছে বৈভব। 

Advertisement

গতবারের আইপিএলেও ব্যাট হাতে চমকে দিয়েছিল সে। এবারও ধারাবাহিকতা দেখাচ্ছে রাজস্থান রয়্যালসের বাঁ-হাতি ওপেনার। চলতি আসরে ৫৭৯ রানের মালিক বৈভবের মাথায় উঠেছে বেগুনি টুপিও। কোনো মরশুমে আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইক-রেটের মালিকও এখন বৈভব (২৩৬.৩)। আগে এই রেকর্ড ছিল আন্দ্রে রাসেলের (২০৪.৮) দখলে। পাশাপাশি, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক মরশুমে সর্বাধিক ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও বৈভবের পকেটে। ইতিমধ্যেই ৫০টির বেশি ছক্কা মেরেছে সে। পরপর দু’টি ইনংসে ১০টির বেশি ছক্কাও রয়েছে এর মধ্যে।

Advertisement
সম্পর্কিত সংবাদ