Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দলীপ ট্রফির প্রস্তুতি শুরু বৈভব সূর্যবংশীর

মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া ফেলেছে বৈভব সূর্যবংশী। মূলত সাদা বলের ক্রিকেটার হিসেবেই গুরুত্ব দেওয়া হচ্ছে তাকে

দলীপ ট্রফির প্রস্তুতি শুরু বৈভব সূর্যবংশীর
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া ফেলেছে বৈভব সূর্যবংশী। মূলত সাদা বলের ক্রিকেটার হিসেবেই গুরুত্ব দেওয়া হচ্ছে তাকে। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিল বিহারের ছেলেটি। এবার লাল বলের ক্রিকেটে জমি শক্ত করতে চায় বাঁ হাতি ওপেনার। সেই কারণেই দলীপ ট্রফির মঞ্চকে কাজে লাগাতে মরিয়া বৈভব। পূর্বাঞ্চলের সহ-অধিনায়কও করা হয়েছে তাকে। সব মিলিয়ে চারদিনের ম্যাচে বৈভব কেমন পারফর্ম করে, সেদিকে নজর থাকবে।

Advertisement

দলীপ ট্রফি শুরু হবে ২৩ আগস্ট। প্রথম ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিপক্ষ উত্তরপূর্বাঞ্চল। খেলাটি হবে বেঙ্গালুরুর সিওই সেকেন্ড গ্রাউন্ডে। এই ম্যাচে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন ঈশান কিষান। তবে অবশ্যই প্রচারের আলো থাকবে বৈভবের উপর। তাঁকে ঘিরে প্রত্যাশা দিন দিন বাড়ছে। সম্প্রতি জিম্বাবোয়ে সফরে নীল জার্সিতে জাত চিনিয়েছিল বৈভব। সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিল। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে ব্যর্থতার পর সেটাই ছিল মরশুমে ভারতের প্রথম সাফল্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ