Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে টিকা

সারা রাজ্যের সঙ্গে শনিবার হাওড়া জেলা হাসপাতালেও সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচির সূচনা হয়।

সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে টিকা
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সারা রাজ্যের সঙ্গে শনিবার হাওড়া জেলা হাসপাতালেও সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচির সূচনা হয়। এই উপলক্ষ্যে হাসপাতালে উপস্থিত ছিলেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ, উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই, বালির বিধায়ক সঞ্জয় সিং, জেলাশাসক পি দীপাপ প্রিয়া সহ জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। কর্মসূচির ফাঁকে জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রুদ্রনীল ঘোষ। বৈঠকের পর তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে চুরি, ছিনতাই, নেশার আসর ও বেআইনি পার্কিংয়ের অভিযোগ রয়েছে। সেই সমস্যা মোকাবিলায় হাসপাতালে পুলিশের একটি স্থায়ী কিয়স্ক গড়ে তোলা হবে। সেখানে ২৪ ঘণ্টাই পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি এই হাসপাতালকে ভবিষ্যতে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ