নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: আকাশ মেঘলা। দিনের অধিকাংশ সময় দেখা নেই সূর্যের। তা হলেও উত্তরবঙ্গে শীতের তেমন কামড় নেই। সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট বাড়ছে। আজ, শনিবারও এমন আবহাওয়া অব্যাহত থাকবে। রবিবার থেকে অবস্থার কিছুটা পরিবর্তন হবে। শীতের দাপট কিছুটা বাড়তে পারে। শুক্রবার একথা জানান সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা। তিনি জানান, পশ্চিমীঝঞ্ঝার জেরেই আকাশ মেঘলা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার পর আকাশ মেঘমুক্ত হবে। এরপর সর্বনিম্ন তাপমাত্র প্রায় ২ডিগ্রি কমবে।
Advertisement
এদিন সকাল থেকেই শিলিগুড়ির আকাশ মেঘলা ছিল। বৃষ্টি না হলেও দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মেলেনি। মাঝে এক-দু’বার সূর্যের দেখা মিললেও রোদের তেজ ছিল না। কিন্তু, শীতের তেমন কামড় ছিল না। দুপুরে অনেককে গায়ে হাফ হাতা মোটা গেঞ্জি কিংবা শার্টের উপর হাফ সোয়েটার বা জ্যাকেট পরে ঘুরতে দেখা গিয়েছে। সন্ধ্যার পর কিছু জায়গা কুয়াশার চাদরে ঢেকে যায়। বিশেষ করে মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, খড়িবাড়ি প্রভৃতি এলাকায় কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, কুয়াশার দাপট বাড়লেও হাড়কাঁপানো ঠান্ডা নেই।
কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার অবস্থাও একই ছিল। সংশ্লিষ্ট এলাকাগুলিতেও কুয়াশায় দাপট ছিল বেশি। তবে, পাহাড়ের আবহাওয়া কিছুটা অন্য রকম ছিল। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে সূর্যের দেখা মেলেনি। বিকাল থেকেই দুই পাহাড়ি শহরে শীতের কামড় বাড়ে। এজন্য বিকেলের পর রাস্তায় সেভাবে পর্যটকদের দেখা যায়নি। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে গা, হাত, পা গরম করতে দেখা গিয়েছে স্থানীয়দের। পশ্চিমীঝঞ্ঝার জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল, রবিবার আকাশ মেঘমুক্ত হতে পারে। এরপর ঠান্ডা কিছুটা বাড়তে পারে।