সংবাদদাতা, কালিয়াচক: বৈষ্ণবনগরের লালাপাড়ায় বিধবার বাড়িতে চুরির ঘটনায় এক যুবতীকে আটক করল পুলিস। মঙ্গলবার বিকেলে ওই যুবতীকে কালিয়াচকের কারবালা সংলগ্ন এলাকা থেকে আটক করে বৈষ্ণবনগর থানার পুলিস। আটক যুবতী উত্তরপ্রদেশের বাসিন্দা। বৈষ্ণবনগর থানার এক পুলিস আধিকারিক জানান, আটক যুবতীর সঙ্গে সিসি ক্যামেরায় ধরা পড়া যুবতীর অনেকটা মিল রয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার বলেন, মহিলাকে আপাতত আটক করা হয়েছে। তবে তার কাছ থেকে চুরি যাওয়া কোনও সামগ্রী উদ্ধার হয়নি।



