Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

উত্তরণ নৃত্য উৎসব

উত্তরণ নৃত্য উৎসব
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মালাশ্রী জ্ঞানমঞ্চ কলকাতা সম্প্রতি উত্তরণ নৃত্য উৎসবের আয়োজন করেছিল। ডঃ অর্পিতা ভেঙ্কটেশ এবং তাঁর দলের নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অর্পিতার কোরিওগ্রাফি এবং সুকান্ত কুণ্ডুর সঙ্গীত রচনায় প্রাচীন হিন্দু পুরাণের ঘটনাগুলি ‘সময়’ নৃত্যনাট্যে প্রাঞ্জল হয়ে ওঠে। শিব, সতী, অহল্যা এবং রত্নাকরের চরিত্রগুলো বিভিন্ন স্তরের মানবিক অনুভূতি ও জীবনের বাস্তবতাকে তুলে ধরে। এরপর পারমিতা মৈত্র এবং ঝিনুক মুখোপাধ্যায় একে একে নিজস্ব দলের শিল্পীবৃন্দকে সঙ্গে নিয়ে পারফর্ম করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ