নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের চার জেলায় গৃহ নির্মাণের টাকা পাচ্ছেন ১ লক্ষ ২৪ হাজার ৭৫৭ জন। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের হাতে বাড়ি তৈরির অনুমোদনপত্র তুলে দেওয়ার পর এমন তথ্য দিয়েছে প্রশাসন। এদিকে, মুখ্যমন্ত্রীর হাত থেকে অনুমোদনপত্র পেয়ে উচ্ছ্বসিত উপভোক্তারা। আবেক তাড়িত হয়ে তাঁদের কেউ কেউ বলেন, এবার বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হবে।
Advertisement
কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক অবরোধ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রান্তিক মানুষের গৃহ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। প্রশাসন সূত্রে খবর, দফায় দফায় ছাঁকনি করে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা তালিকা প্রস্তুত করা হয়েছে। তাতে উত্তরবঙ্গের চার জেলায় উপভোক্তার সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৬১৩ জন। যারমধ্যে প্রথম পর্যায়ে প্রকল্পের অর্থ পাচ্ছেন ১ লক্ষ ২৪ হাজার ৭৫৭ জন।
কোচবিহার জেলায় উপভোক্তার সংখ্যা সর্বাধিক, ১ লক্ষ ১২ হাজার জন। এরমধ্যে প্রথম পর্যায়ে প্রকল্পের টাকা পাবেন ৪২ হাজার জন। জলপাইগুড়িতে ৬৬ হাজার ৫৪৭ জনের মধ্যে ৩১ হাজার ৭৮০, আলিপুরদুয়ারে ৯০ হাজারের মধ্যে ৪৫ হাজার ৫০২ এবং শিলিগুড়িতে ১৭ হাজার ৬৬ জনের মধ্যে ৫১৭৫ জন প্রথম পর্যায়ে গৃহ নির্মাণের টাকা পাচ্ছেন। প্রশাসনের আধিকারিকরা বলেন, প্রথম পর্যায়ের উপভোক্তাদেরকে প্রথম কিস্তিতে প্রকল্পের ৬০ হাজার টাকা করে প্রদান করা হবে। গৃহ নির্মাণের জন্য তাঁর মোট অর্থ পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা।
এদিকে, এদিকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে গৃহ নির্মাণের অনুমোদনপত্র নিতে নবান্নে যান চার জেলার আটজন উপভোক্তা। সেই তালিকায় মাথাভাঙা-২ ব্লকের পারাডুবির পতনেশ্বর বর্মন ও গোবিন্দ বর্মন, শিলিগুড়ির মাটিগাড়ার রমেশ সিং ও প্রেমকুমার বর্মন, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লক থেকে পালু রায় ও বাবলু ওরাওঁ উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দু’জন ছিলেন সেই অনুষ্ঠানে। তাঁদের মধ্যে কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও মাথার উপর ছাদ তৈরি করতে পারিনি। এবার দিদির দৌলতেই বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হচ্ছে।