Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গের চা শিল্পে নজরদারিতে টাস্কফোর্স

ভেজাল, ডাস্ট ও নিম্নমানের চায়ের উপর কড়া নজরদারি চালাতে বিশেষ টাস্কফোর্স গঠন করতে চলেছে রাজ্য সরকার। তারজন্য নমুনা সংগ্রহ করা হবে। সেই নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গেই দু’টি ল্যাবরেটরি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের চা শিল্পে নজরদারিতে টাস্কফোর্স
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভেজাল, ডাস্ট ও নিম্নমানের চায়ের উপর কড়া নজরদারি চালাতে বিশেষ টাস্কফোর্স গঠন করতে চলেছে রাজ্য সরকার। তারজন্য নমুনা সংগ্রহ করা হবে। সেই নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গেই দু’টি ল্যাবরেটরি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে নিয়মিত উত্তরবঙ্গের সংগৃহীত চায়ের নমুনা পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষায় নিম্নমানের বা ভেজাল চা ধরা হলে সংশ্লিষ্ট ফ্যাক্টরির ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। 
Advertisement
মঙ্গলবার নবান্নে রাজ্যের চা শিল্পের সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। আমন্ত্রণ জানানো হয় চা মালিক সংগঠন, ইন্ডিয়ান টি বোর্ড ও ক্ষুদ্র চা মালিক সংগঠনগুলিকে। বৈঠকে ভেজাল, ডাস্ট বা নিম্নমানের চায়ের উপর নজরদারির জন্য রাজ্য সরকারের এই টাস্কফোর্স বা ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে উত্তরবঙ্গের চা শিল্প মহল। 
চা শিল্প মহল সূত্রে জানা গিয়েছে, একটি ল্যাবরেটরি তৈরি হবে শিলিগুড়ির পানিট্যাঙ্কির কাছে নেপাল সীমান্তে। অন্যটির জায়গা এখনও বাছাই করা হয়নি। অন্যদিকে, ভেজাল বা নিম্নমানের চায়ের উপর নজরদারি চালাতে বিশেষ টাস্কফোর্সে পুলিস ও জেলা প্রশাসনের আধিকারিকরাও থাকবেন। ল্যাবে পরীক্ষার পরেই উৎপাদিত চায়ের ছাড়পত্র মিলবে। 
টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার উত্তরবঙ্গের চেয়ারম্যান চিন্ময় ধর বলেন, চা শিল্পের সামগ্রিক সমস্যা দেখার কথা কেন্দ্রীয় সরকারের। সেখানে রাজ্য সরকারই চা শিল্পের সমস্যা মেটাতে এগিয়ে এসেছে। উত্তরের চা গবেষক ডুয়ার্স ব্রাঞ্চ অব ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের মুখপাত্র রামঅবতার শর্মা বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
Advertisement
সম্পর্কিত সংবাদ