Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে প্যান্ডেলের নীল-সাদা রঙে আপত্তি বিজেপি নেতার

গণেশ পুজোর নীল-সাদা প্যা঩ন্ডেলকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল হরিশ্চন্দ্রপুরে।

মালদহে প্যান্ডেলের নীল-সাদা রঙে আপত্তি বিজেপি নেতার
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: গণেশ পুজোর নীল-সাদা প্যা঩ন্ডেলকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকার ইয়ং বয়েজ ক্লাবের মণ্ডপের বাইরে নীল-সাদা কাপড় ব্যবহার করা নিয়ে আপত্তি জানান স্থানীয় বিজেপি নেতা অর্জুন কেশরী। তাঁর অভিযোগ, এই রং ব্যবহারের মাধ্যমে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। এনিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো বার্তাও পোস্ট করেন তিনি। ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। মণ্ডপের ভিতরে সাদা-হলুদ এবং বাইরে নীল-সাদা কাপড় দেওয়া হয়েছিল। মঙ্গলবার পুজোমণ্ডপে যান তৃণমূল কংগ্রেস বিধায়ক মতিবুর রহমান ও জেলা পরিষদ সদস্য বুলবুল খান। এরপরই মণ্ডপের রং নিয়ে সরব হন অর্জুন কেশরী। তিনি বলেন, নীল-সাদা রং ব্যবহার করে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। পুজোর সঙ্গে কোনো রাজনৈতিক রং জড়ানো উচিত নয়। তবে মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। মালদহ জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, পুজোর রাজনীতিকরণ বিজেপির নীতি নয়। কোন ক্লাব কী রং ব্যবহার করবে, সেটা তাদের নিজস্ব বিষয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ