Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী সপ্তাহে পঞ্চায়েত মন্ত্রীর কোচবিহার জেলা সফর, আসতে পারেন মুখ্যমন্ত্রীও

আগামী সপ্তাহে জেলায় আসছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী। আসতে পারেন মুখ্যমন্ত্রীও।

আগামী সপ্তাহে পঞ্চায়েত মন্ত্রীর কোচবিহার জেলা সফর, আসতে পারেন মুখ্যমন্ত্রীও
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আগামী সপ্তাহে জেলায় আসছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী। আসতে পারেন মুখ্যমন্ত্রীও। ভিভিআইপিদের জেলা সফর ঘিরে কোচবিহারে এখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বধীন দায়িত্বপ্রপ্ত মন্ত্রী মালতী রাভা রায় বলেন, মুখ্যমন্ত্রীর কোচবিহার জেলা সফর সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ২০ সেপ্টেম্বর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের আসার কথা রয়েছে। 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় পঞ্চায়েত দপ্তরের কাজের গতিপ্রকৃতি জানতে ২০ সেপ্টেম্বর একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন বিভাগীয় মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকে মন্ত্রী দুই জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে ওই দিন সকাল সাড়ে ১০টায় বৈঠকটি ডাকা হয়েছে। মন্ত্রীর পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। 
রাজ্য প্রশাসনের এক পদস্থ কর্তা বলেন, এসআরএলএম (স্টেট রুরাল লাইভলিহুড মিশন), ভিবি-জি রামজি, রাজ্য এবং কেন্দ্র অর্থ কমিশনের টাকা খরচের পরিমাণ ও কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকে দুই জেলার গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা পরিষদের আধিকারকদের সমস্ত কাজের রিপোর্ট আপডেট করে উপস্থিত থাকতে বলা হয়েছে।  এদিকে, চলতি মাসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে আসছেন। তিনি জেলায় আসতে পারেন বলেও প্রশাসন সূত্রে খবর। ২২ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো দিন মুখ্যমন্ত্রী কোচবিহার জেলা সফরে আসতে পারেন। মুখ্যমন্ত্রীর সফর সূচি চূড়ান্ত না হলেও জেলা প্রশাসনের কর্তারা সবরকম প্রশাসনিক প্রস্তুতি সেরে রাখছেন। রাজ্য প্রশাসনের ওই কর্তা জানান, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে যা যা প্রস্তুতি নিতে হয়, সবটাই আমরা সেরে রাখছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ