Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ মেডিক্যালে অব্যবস্থা নিয়ে পদক্ষেপের আশ্বাস গৌতম দেবের

উত্তরবঙ্গ মেডিক্যালে অব্যবস্থা নিয়ে পদক্ষেপের আশ্বাস গৌতম দেবের
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: ভাঙাচোরা মাত্র ২০টি স্ট্রেচার দিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী পরিষেবা চলছে। সম্প্রতি ‘বর্তমান’-এ খবর প্রকাশিত হতে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সরকারি প্রতিনিধি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নজরে এসেছে। শনিবার এ প্রসঙ্গে তিনি বলেন, এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকার সময় অনেক কাজ হাতে নিয়েছিলাম। কিছু কাজ বাকি থেকে গিয়েছে। কিন্তু উত্তরবঙ্গ মেডিক্যালে রোগী পরিষেবার অব্যবস্থা  নিয়ে যে অভিযোগ উঠছে, এবার সেবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে নতুন স্ট্রেচার কেনা হবে। করিডরে ও ওয়ার্ডে কুকুর, গবাদি পশুর অবাধ বিচরণ রুখতেও পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ